জামালপুরে চাঁদা না পেয়ে ২৯ দিন ধরে মাদ্রাসা বন্ধ, স্থানীয় যুবকের বিরুদ্ধে অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে চাঁদা না পেয়ে ২৯ দিন ধরে মাদ্রাসা বন্ধ, স্থানীয় যুবকের বিরুদ্ধে অভিযোগ
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫



জামালপুরে চাঁদা না পেয়ে ২৯ দিন ধরে মাদ্রাসা বন্ধ, স্থানীয় যুবকের বিরুদ্ধে অভিযোগ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের স্থল হাজীবাড়ি জামে মসজিদের ইমামের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে না পাওয়ায় স্থানীয় এক যুবক মসজিদ ও সংলগ্ন হেফজখানাটি বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে ২৯ দিন ধরে মসজিদটিতে ইমাম শূন্য থাকায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে চরম বিঘ্ন ঘটছে এবং ২০ জন শিক্ষার্থীর ধর্মীয় শিক্ষা ও থাকা-খাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, স্থল গ্রামের আবু ইসলাম সাদ্দাম নামের এক ব্যক্তি ইমাম হাসান আলী’র কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তিনি হেফজখানার বৈদ্যুতিক লাইনের মেইন সুইচ বন্ধ করে দেন। এর জেরে ইমাম হাসান আলী ভয়ে প্রতিষ্ঠানটি ছেড়ে চলে গেছেন, ফলে ধর্মীয় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

অভিযুক্ত সাদ্দাম ইতিপূর্বে বাংলাদেশ ছাত্রলীগের সদস্য ছিলেন এবং গত ৫ই আগস্টের পর বিএনপিতে যোগ দিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ অপকর্মে লিপ্ত হয়েছেন বলে স্থানীয়রা অভিযোগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, কতিপয় লোক সম্প্রতি আমেরিকা প্রবাসী আখতারুজ্জামান জুগলু দেশে এলে তার কাছে ২৫ লক্ষ টাকা চাঁদা দাবি করায় তিনি ছুটি শেষ না করেই আমেরিকায় চলে যান। এই প্রবাসী ধর্মপ্রাণ ব্যক্তিই মাদ্রাসা ও মসজিদের ইমামের বেতন, শিক্ষার্থীদের থাকা-খাওয়া ও সকল উন্নয়নের আর্থিক দায়িত্ব পালন করে আসছিলেন।

ইমাম হাসান আলী মোবাইল ফোনে সাংবাদিকদের চাঁদা চাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৪ সেপ্টেম্বর রাতে “আমার কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। আমি আত্মভয়ে প্রতিষ্ঠানটি ছেড়ে চলে এসেছি।”

প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্বে থাকা আল আমিন দ্রুত মাদ্রাসাটি চালু করে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

এবিষয়ে অভিযুক্ত সাদ্দাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ বলেন, “এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল চাঁদার দাবিতে এমন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘটনাকে মানবিকতার পরিপন্থী ও দুঃখজনক আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৩৭   ৪২৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে
সরিষাবাড়িতে নারীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, তদন্তের নির্দেশ
বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত
বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে
বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-ডেপুটি স্পিকার
শিল্প ও একাডেমিয়ার সম্পর্ক জোরদারে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী
মাত্র ৪ বছর বয়সেই কিডনি রোগে আক্রান্ত অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ