এক টাকা অনুদান না পেলেও লিগ্যাল এইডের কাজ চালিয়ে যাব : আইন উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » এক টাকা অনুদান না পেলেও লিগ্যাল এইডের কাজ চালিয়ে যাব : আইন উপদেষ্টা
সোমবার, ২৫ আগস্ট ২০২৫



এক টাকা অনুদান না পেলেও লিগ্যাল এইডের কাজ চালিয়ে যাব : আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচারপ্রত্যাশী মানুষের সময়, শ্রম এবং অর্থ বাঁচাতে সরকারের সর্বোচ্চ প্রচেষ্টার অংশ হিসেবে লিগ্যাল এইডের কাজ চলমান থাকবে এবং এ কাজের জন্য অনুদানের ওপর নির্ভর করবে না সরকার।

আজ সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ন্যাশনাল কনফারেন্স অন এডিআর : রোল অব ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড কমিটিস ইন ইমপ্লিমেন্টিং নিউ লেজিসলেশন্স’ শীর্ষক এক সভায় তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ‘আমাদের অর্থের সংকুলান আছে। তবে সেটিকে যথাযথভাবে ব্যবহার করতে পারলে অনেক কিছুই করা যাবে। এক টাকা পরিমাণ অর্থ অনুদান না পেলেও আমরা বসে থাকব না, যতদিন মেয়াদ অবশিষ্ট আছে আমরা কাজ করে যাব এবং এমন ব্যবস্থা করে যাব, যেন আমরা চলে গেলেও মানুষ এর উপকার পান।’

তিনি বলেন, ‘সত্যিকারার্থে মানুষকে সেবা না দিতে পারলে আইন বা সরকারের প্রচেষ্টার কোনো মূল্য থাকবে না। আমাদের যে অর্থ আছে, ক্ষমতা আছে, সেটার যথাযথ ব্যবহারে আমরা অনেক কিছুই করতে পারি। আইনগত সংস্কারের পাশাপাশি আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ব্যবস্থারও প্রয়োজন এবং সেটার সামর্থ্য আমাদের আছে। আর যে ছয় মাস আমরা আছি, এর মধ্যে প্রত্যেকটি জেলায় লিগ্যাল এইডের জন্য আমরা ব্যবস্থা করে যাব।’

লিগ্যাল এইড-কে সহজলভ্য করতে পারলে প্রচুর সময় ও অর্থ সাশ্রয় করা সম্ভব জানিয়ে উপদেষ্টা বলেন, ‘লিগ্যাল এইডকে সহজলভ্য করে তুলতে পারলে খুব সহজে, অতি অল্প খরচে কত শত মানুষের সমস্যার সমাধান করতে পারব ভেবে দেখবেন। লিগ্যাল এইড সেবা পেয়েছেন এমন ৯০ ভাগ মানুষ এর রায়ের ক্ষেত্রে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা লিগ্যাল এইডের মাধ্যমে সমস্যার সমাধান পাচ্ছেন আদালতের তুলনায় ১০ ভাগের একভাগ সময়ে।’

আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লিগ্যাল এইডকে সহজলভ্য করার আন্তরিক প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ড. আসিফ নজরুল বলেন, ‘এসব ধারণা থেকে লিগ্যাল এইডকে বাধ্যতামূলক করা যায় কি না সে ভাবনা আমরা ভাবতে শুরু করি।’

২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে প্রতি মাসে দুই লাখ মামলা লিগ্যাল এইডের মাধ্যমে সেবা দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করার প্রতিজ্ঞা ব্যক্ত করে আইন উপদেষ্টা বলেন, ‘আমাদের এ কাজে অপার সম্ভাবনা রয়েছে। আমরা না থাকলেও আপনারা ভবিষ্যতে এ মহৎ কাজ চালিয়ে যাবেন।’

আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং মূল বক্তব্য উপস্থাপন করেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দ আজাদ সুবহানী।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত এইচ. ই. মাইকেল মিলার এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

সবশেষে সমাপনী বক্তব্যে দেন আইন ও বিচার বিভাগ সচিব শেখ আবু তাহের।

এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের বিচার বিভাগের বিচারকগণ, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ ও বিভিন্ন দেশ হতে আগত অতিথিরা।

বাংলাদেশ সময়: ২৩:২৬:২৮   ২৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেওয়ানগঞ্জে বজ্রপাতে ৪টি গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইউপি সদস্যের পিতা
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যার বিচার চায় ঢাকা
পদ্মা সেতু, কর্ণফুলী টানেলসহ তিন প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে : সেতুমন্ত্রী
ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন
​সরিষাবাড়ীতে কবিরাজের আঙুল বিচ্ছিন্ন করে যুবকের থানায় আত্মসমর্পণ
মাদারগঞ্জে নেশার টাকার জন্য কলহ, যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ
১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী
আহত শিক্ষার্থী আশরাফুলকে দেখতে হাসপাতালে গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ