বন্দরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়নভিত্তিক ডিলার নির্বাচন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়নভিত্তিক ডিলার নির্বাচন
সোমবার, ২৫ আগস্ট ২০২৫



বন্দরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়নভিত্তিক ডিলার নির্বাচন

নারায়ণগঞ্জের বন্দরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়নভিত্তিক ডিলার নির্বাচন লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা খাদ্যবান্ধব কমিটির উপস্থিতিতে এ লটারি সম্পন্ন হয়।

লটারিতে ৩৬ জন অংশগ্রহণকারীর মধ্যে ৩৪ জনকে বৈধ আবেদনকারী ধরা হয়। এর মধ্যে পাঁচ ইউনিয়নের জন্য ১১ জন ডিলার নির্বাচিত হন।

নির্বাচিত ডিলাররা হলেন ধামগড় ইউনিয়নের গোকুলদাশের বাগ এলাকার সোলেমান মোল্লার ছেলে জজ মিয়া মোল্লা। ধামগড় ইউনিয়নের কামতাল এলাকার মৃত সাবেদ খন্দকারের ছেলে জাহিদ খন্দকার। কলাগাছিয়া ইউনিয়নের মাদবপাশা এলাকার আশ্রাফুজ্জামানের ছেলে আনিছুজ্জামান রনি। কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী সাবদী বাজার এলাকার আবুল কাশেমের ছেলে দিদার হোসেন। কলাগাছিয়া ইউনিয়নের ফরাজীকান্দা মদনগঞ্জ এলাকার নেয়ামত আলীর ছেলে আব্দুস সালাম। বন্দর ইউনিয়নের পুরানবন্দর চৌধুরীবাড়ি এলাকার মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে সাজিকুল ইসলাম মোল্লা। বন্দর ইউনিয়নের বাগবাড়ি এলাকার রমজানের ছেলে মো. শাওন। মদনপুর ইউনিয়নের কেওডালা এলাকার আলী হোসেনের ছেলে শিহাব উদ্দিন। মদনপুর ইউনিয়নের কলাবাড়ি এলাকার রুহুল আমিনের ছেলে কামরুজ্জামান। মুছাপুর ইউনিয়নের বারপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে আব্দুর রহিম। মুছাপুর ইউনিয়নের মিনারবাড়ি এলাকার আব্দুল করিমের ছেলে জসীম উদ্দিন।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল কাইয়ুম খান, ভারপ্রাপ্ত কৃষি অফিসার নুরে কাউছার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মুশফিকুর রহমান।

বাংলাদেশ সময়: ২৩:২৩:৪০   ৬২৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি, প্রশ্ন তুলল সিপিডি
এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত
‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’
মাদকের টাকায় হাত না দিতে ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি
দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে - প্রধানমন্ত্রী
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
আইকাওর বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ