শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫



শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

শেরপুর সীমান্তে অর্ধকোটি টাকার বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার ভোরে নালিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির টহল দল নালিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলার পৃথক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় ২ হাজার ৩৬৪ পিস ফেসওয়াশ, ২ লাখ ৫০ হাজার পিস জিলেট ব্লেড, ৫০০ পিস মোবাইল ডিসপ্লে, ১ হাজার ১৫০ মিটার গজ কাপড়, ১টি গরু এবং ৪টি বাইসাইকেল জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫১ লাখ ১৪ হাজার টাকা। তবে অভিযানকালে চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে বিজিবি ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, আন্তর্জাতিক সীমানা রক্ষাসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৩২   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করতে না পারে, তা নিশ্চিত করা হবে - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী : ধর্ম প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন
গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারকে পুনর্বাসনে অধিদপ্তর গঠনের লক্ষ্যে সভা
ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ২ জনের সশ্রম ‌কারাদণ্ড
সেনাবাহিনী প্রধান কর্তৃক মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এবং সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী-এর আনুষ্ঠানিক উদ্বোধন
জামালপুরে ১৬ বস্তা ঘোড়ার মাংসসহ আটক ৫, পিকআপ জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ