কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ১০ সেপ্টেম্বর

প্রথম পাতা » কিশোরগঞ্জ » কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ১০ সেপ্টেম্বর
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫



কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ১০ সেপ্টেম্বর

কিশোরগঞ্জ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল আগামী ১০ সেপ্টেম্বর শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এ সম্মেলনকে সফল করার লক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সভা সঞ্চালনা করেন। সভায় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় জানানো হয়, জেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ৬ সেপ্টেম্বর। তবে ওইদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হওয়ায় নতুন তারিখ নির্ধারণ করে ১০ সেপ্টেম্বর ঠিক করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর জেলা বিএনপির কাউন্সিল হতে যাচ্ছে। এ কাউন্সিলের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সৃষ্টি হবে। তারা আশা প্রকাশ করেন, কাউন্সিলকে ঘিরে দলের তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা একত্রিত হবেন এবং ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করবেন।

আরও বলেন, বিএনপির রাজনীতি আজ গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামের রাজনীতি। কিশোরগঞ্জ জেলার কাউন্সিল হবে সেই লড়াইকে আরও শক্তিশালী করার মঞ্চ। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এ কাউন্সিল নতুন নেতৃত্ব তৈরি করবে এবং দলকে সুসংগঠিত করবে।

সভায় জেলা বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৫৪   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কিশোরগঞ্জ’র আরও খবর


শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহেল মোল্লা
স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত টাকা লুটপাট হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত সকাল ৯টায়
কিশোরগঞ্জে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
সৌ‌দি‌তে নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসীকল্যাণ মন্ত্রী
চোরাই পথে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না : জামায়াত আমির
যারা ইনসাফের পক্ষে কথা বলবে তারাই ক্ষমতায় ঠিকে থাকবে : সাদিক কায়েম
কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, মালিকসহ দগ্ধ ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ