জামালপুরে সরকারি ৮২ বস্তা চাল উদ্ধার, ২ কালোবাজারি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে সরকারি ৮২ বস্তা চাল উদ্ধার, ২ কালোবাজারি গ্রেফতার
সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫



জামালপুরে সরকারি ৮২ বস্তা চাল উদ্ধার, ২ কালোবাজারি গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলা থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৮২ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় চাল কালোবাজারির সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মকবুল হোসেন মুকুল (৫৫) এবং সুজন মিয়া (৩০)। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় মেলান্দহের ফুলকোচা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুটি বাড়ি থেকে সরকারি চালের বস্তা উদ্ধার করা হয়। একটি বাড়ি থেকে ৫০ কেজি ওজনের ৬০ বস্তা এবং অন্য একটি বাড়ি থেকে ৩০ কেজি ওজনের ২০ বস্তা চাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর মুকুল ও সুজন পুলিশকে জানান, তাদের সঙ্গে আরও ১০-১৫ জন এই অবৈধ চাল কেনাবেচার সঙ্গে জড়িত।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, এই ঘটনায় আরও দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৯:৫১:৫৮   ৪৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আশরাফুলের হ্যাটট্রিকে যুবাদের উড়িয়ে দিল জাতীয় দল
জামালপুরে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু
১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর
জোয়াও পেদ্রোর জোড়া গোলে সোসিয়েদাদকে হারাল চেলসি
ডিজিটাল ডিভাইস থেকে বইয়ের পাতায় ফিরতে হবে: প্রতিমন্ত্রী
বেগম খালেদা জিয়ার সমাধিতে সমাজকল্যাণমন্ত্রীর শ্রদ্ধা
সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’: কৃষি সচিব
সিলেটে পতিত জমি আবাদ ও নতুন ফসলের চাষ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ