বড় হারে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » বড় হারে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ
সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫



বড় হারে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ

চলমান হকি এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে হারলেও চাইনিজ তাইপের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় ম্যাচে আবারও হোঁচট খেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দক্ষিণ কোরিয়ার কাছে ৫-১ গোলে হেরে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ।

সোমবার (১ সেপ্টেম্বর) ভারতের বিহারে রাজগিরে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল কোরিয়ার। ৯ ও ১১ মিনিটে মাত্র তিন মিনিটের ব্যবধানে ফিল্ড ও পেনাল্টি কর্ণার থেকে দুই গোল করে শুরুতেই এগিয়ে যায়। মিনিট পাঁচেক পর ফিল্ড থেকে গোল করে ব্যবধান আরও বাড়ান লি সিওং গো।

২২ মিনিটে ওহ সিয়ংয়ের গোলে ব্যবধান ৪-০ গোলে দক্ষিণ কোরিয়া। ঠিক পর মুহূর্তেই পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান সোহানুর রহমান সবুজ। তবে ম্যাচের অন্তিম মুহূর্তে ইয়াং জিহুন গোল করলে বাংলাদেশের হারের ব্যবধান বাড়ে ৫-১ গোলে।

এখন বাংলাদেশকে ৫ম-৮ম স্থানের জন্য লড়তে হবে। বাংলাদেশে পঞ্চম-ষষ্ঠ স্থানের দিকে নজর। কারণ এতে বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ মিলবে।

বাংলাদেশ সময়: ২০:৫৮:২১   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে প্রিমিয়ার লিগ
কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
নতুন ক্লাবে যোগ দিলেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের সেই গোলরক্ষক
বিশ্বকাপ ফাইনাল কি আবারও খেলা হবে? যা বললেন স্পেন তারকা
নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়
হেটমায়ারে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের
নতুন কুঁড়ি স্পোর্টস, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন
উৎসবমুখর পরিবেশে পিএইচপি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ