সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত ও আহত পরিবারকে ডিসির অনুদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত ও আহত পরিবারকে ডিসির অনুদান
সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫



সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত ও আহত পরিবারকে ডিসির অনুদান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের হাতে মোট ২ লাখ ৫ হাজার টাকা তুলে দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিহত হাসান গাজীর ছোট ভাই রাকিবুল ইসলাম এবং নিহত গার্মেন্টস কর্মী আসমা বেগমের স্বামী তানজিরুল ইসলাম অনুদানের অর্থ গ্রহণ করেন।

তানজিরুল ইসলাম জানান, নিহত প্রত্যেকের জন্য ২৫ হাজার ও আহতদের জন্য ১৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। তাঁর স্ত্রী নিহত আসমা বেগম, মেয়ে তানজিলা আক্তার তিশা (তোলারাম কলেজের শিক্ষার্থী), মা তাহেরা বেগম এবং চিকিৎসাধীন মাদ্রাসাছাত্র আরাফাতের জন্য তিনি মোট ৯০ হাজার টাকা গ্রহণ করেন।

অন্যদিকে নিহত হাসান গাজী, তাঁর স্ত্রী সালমা বেগম, চার বছরের কন্যা জান্নাত, এক মাস বয়সী নবজাতক ইমাম উদ্দিন এবং আহত কন্যা মুনতাহার পরিবারের জন্য মোট ১ লাখ ১৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। পরিবারের পক্ষ থেকে নিহত হাসান গাজীর ছোট ভাই রাকিবুল ইসলাম অনুদানের অর্থ গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২১:২৭:২৪   ২৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ