যেকোনো মূল্যে সকল রাজনৈতিক দলের ঐক্য ধরে রাখতে হবে : শামা ওবায়েদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » যেকোনো মূল্যে সকল রাজনৈতিক দলের ঐক্য ধরে রাখতে হবে : শামা ওবায়েদ
সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫



যেকোনো মূল্যে সকল রাজনৈতিক দলের ঐক্য ধরে রাখতে হবে : শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে বিএনপি-জামায়াতসহ সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ছিল। সেই ঐক্য যেকোনো মূল্যে ধরে রাখতে হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুর পৌরসভা মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, আমরা যদি সেই ঐক্য ধরে রাখতে না পারি তাহলে, ১৫ বছরের ত্যাগ-তিতীক্ষা, মানুষের রক্তঝরা, গুম হওয়া ও ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা যে জীবন দিয়েছে, আবু সাঈদ-মুগ্ধ বন্দুকের গুলির সামনে বুক পেতে দিয়েছে, তাদের সেই আত্মত্যাগ বৃথা যাবে। সুতরাং শরীয়তপুর জেলায়ও সেই ঐক্য ধরে রাখতে হবে।

আওয়ামী লীগের দোসররা সারা দেশে ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে, অনেক রক্ত ঝরার পরে, অনেক শিশুদের হত্যা করার পরে, অনেক মায়ের বুক খালি হওয়ার পরে শেখ হাসিনা পালিয়েছে। কিন্তু দোসররা পালায়নি। তারা সারা দেশে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় গন্ডগোল পাকাচ্ছে ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতার ওপর হামলা চালাচ্ছে। অতএব এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম নাসির উদ্দিন কালুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, পৌরসভা বিএনপির সভাপতি লুৎফর রহমান ঢালীসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১:৩৩:১৫   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ভাঙনের আতঙ্কে শিকারপুর, নদীপাড়ের মানুষের পাশে ছুটে গেলেন এমপি ইলিয়াস মোল্লা
মাদকের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতি: গণপূর্তমন্ত্রী
জামালপুরে ছাত্রদলের তিন নেতার পদত্যাগ
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন করা যায় না: আহমেদ আযম খান
অভিবাসী চিন্তাধারার চশমা দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না : তথ্যমন্ত্রী
তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে পরিবেশগত অনুবর্তিতা নিশ্চিত করতে হবে - পরিবেশমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ