জামালপুরে ভুয়া এনজিওর বিরুদ্ধে সরিষাবাড়ীতে অভিযান, জরিমানা ৪০ হাজার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ভুয়া এনজিওর বিরুদ্ধে সরিষাবাড়ীতে অভিযান, জরিমানা ৪০ হাজার
সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫



জামালপুরে ভুয়া এনজিওর বিরুদ্ধে সরিষাবাড়ীতে অভিযান, জরিমানা ৪০ হাজার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে Poverty Alleviation Community Development Project( দারিদ্র্য দূরীকরণ সম্প্রদায় উন্নয়ন প্রকল্প) নামের একটি ভুয়া এনজিওকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কোনো বৈধ কাগজপত্র এবং এনজিও ব্যুরো বা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নিবন্ধন ছাড়াই এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে আমানত ও ঋণের নামে টাকা সংগ্রহ করে আসছিল।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি গ্রামীণ জনগণের দারিদ্র্য দূরীকরণের প্রলোভন দেখিয়ে প্রতারণা করছিল।

উপস্থিত স্থানীয়রা জানান, এই চক্রটি মূলত অসহায় ও দরিদ্র মানুষকে টার্গেট করে তাদের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিচ্ছিল। এই চক্র ধরা পড়ায় গ্রামবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

অভিযান চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল স্থানীয়দের সতর্ক করে বলেন, “সরকার অনুমোদিত নয় এমন কোনো প্রতিষ্ঠানে টাকা জমা রাখবেন না। এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। এছাড়াও প্রশাসনের কাছে স্থানীয়রা এধরনের অভিযান অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২২:৩২:১২   ৪৩৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৭ নভেম্বর উপলক্ষে ভোলায় বিএনপির র‌্যালি ও আলোচনা সভা
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
প্রথম টেস্ট সেঞ্চুরিতেই দ্বিশতক, বাংলাদেশের ইতিহাসে হৃদয়
৭ নভেম্বরকে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের দিন হিসেবে উল্লেখ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে সার্বভৌমত্ব র‌্যালিতে নেতৃত্ব দিলেন তারেক রহমান
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়াল সরকার, নিয়োগ দেওয়া হবে নারী সদস্য
অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
জুলাই গণঅভ্যুত্থান ৭ নভেম্বরের চেতনায় অনুপ্রাণিত: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ