নির্বাচনে কোনো কর্মকর্তা পক্ষপাতিত্ব করলে প্রশাসনিক ব্যবস্থা : জনপ্রশাসন সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনে কোনো কর্মকর্তা পক্ষপাতিত্ব করলে প্রশাসনিক ব্যবস্থা : জনপ্রশাসন সচিব
বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫



নির্বাচনে কোনো কর্মকর্তা পক্ষপাতিত্ব করলে প্রশাসনিক ব্যবস্থা : জনপ্রশাসন সচিব

মাঠ প্রশাসনের ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কোনো ব্যক্তি বা দলের প্রতি পক্ষপাতিত্ব করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিনিয়র সচিব এ কথা জানান।

সুষ্ঠু ভোটের জন্য মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনার বিষয়ে সিনিয়র সচিব বলেন, এবার কেউ এতটুকু যদি এদিক-ওদিক কারো পক্ষে, কোন দলের পক্ষে এতোটুকু যদি… এখন পর্যন্ত জানি সেই রকম নেই। যদি আমরা এ রকম বুঝি তাকে আমরা উইথড্র (প্রত্যাহার) করব, প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কেউ এই দুঃসাহস… মাঠপ্রশাসন বলতে আমি যাদের বুঝি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)- ওনারা নির্বাচনের সঙ্গে জড়িত। এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) এবং অন্যান্য অফিসাররা ওই সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ও সেনাবাহিনীর সঙ্গে ম্যাজিস্ট্রেট হিসেবে ডিউটি করে। এটা হলো ম্যাজিস্ট্রেসি ডিউটি।

‌‌প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, গতকালকেও ওনার প্রেস সেক্রেটারি শক্তভাবে বলেছেন- নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, এখানে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই।

তিনি আরো বলেন, সিভিল সার্ভিসের গত তিনটি নির্বাচনের অভিজ্ঞতা, এখান থেকে তাদের জন্য শক্ত বার্তা, এখনো তাদের জন্য… রিটার্নিং অফিসার কারা হচ্ছে সেটা নির্ধারিত হবে তফসিল ঘোষণার পর। ওই সময় সরাসরি যে নির্দেশনা যাবে এর বাইরে, কোনো ডিসির কাজ করতে পারবে না বা করবে না। সকলেই দেশ প্রেমিক মানুষ, সবাই চায় একটা মডেল… আমরা গর্ববোধ করি এমন একটা নির্বাচন হোক।

এ সময় আইজিপি বাহারুল আলম জানান, আরো ২ হাজার পুলিশের নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।
পাশাপাশি আরও ২ হাজার পুলিশ সদস্যের পদন্নোতি দেওয়ার কথাও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৪৩   ১৭৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পলাতক হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভাগ্য পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দিন : বাণিজ্যমন্ত্রী
গণতন্ত্র ও দেশ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
​সরিষাবাড়ীতে টিসিবির ডিলারদের বিরুদ্ধে নানা অনিয়ম, গুদাম ছাড়াই বিতরণ ও ওজনে কম দেওয়ার অভিযোগ
আলফাডাঙ্গায় বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, রাজপথে বিশাল মিছিল
জাতীয় চেতনা ও দেশপ্রেম জাগ্রত করতে হবে নতুন প্রজন্মের মাঝে — প্রবীর কুমার বিশ্বাস
জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় একই পরিবারের তিন জনসহ নিহত ৪
মধুখালীতে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উদযাপন
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ: সাংবাদিক রফিকুল ইসলাম জীবনকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ