উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

প্রথম পাতা » আন্তর্জাতিক » উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫



উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার সাথে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছে উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

আজ শুক্রবার উজবেকিস্তানের তাসখন্দে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিসহ উজবেকিস্তানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ইসলামিক চিন্তাবিদগণ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আয়োজিত এক আলোচনা সভায় রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরেন। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, তাঁর অনুপম আদর্শ, চিরকাল অনুসরণযোগ্য শিক্ষা, সীমাহীন ত্যাগ ও তিতিক্ষা এবং দয়া, মমতা ও ভালোবাসার বাণী নিয়ে আলোচনা করেন।

তাঁরা বলেন, নবীজির (সা.) জীবনাদর্শ যথাযথভাবে অনুসরণ এবং তাঁর নির্দেশনা মেনে চলার মধ্যেই বিশ্ব মানবতার শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও কল্যাণ নিহিত রয়েছে।

বক্তারা আরও বলেন, সহনশীলতা, ভ্রাতৃত্ব, মানবিকতা ও ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত একটি শান্তিময় সমাজ গঠনে হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা ও কর্মপন্থা যুগে যুগে মানবজাতির জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।

আলোচনা শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং দেশ, জাতি ও সমগ্র মানবজাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৫০   ৪২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সাইবার হামলার জেরে রুশ রাষ্ট্রদূতকে তলব করল জার্মানি
ইসরায়েলে সাধারণ নির্বাচন অক্টোবরে, বড় পরীক্ষার মুখে নেতানিয়াহু
ইরানে নতুন করে বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
চীনে কারখানায় আগুন, নিহত ২৮
ভারতের কাছ থেকে ‘ব্রহ্মস’ ও ‘অস্ত্র’ ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস
ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড়
শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ