আমাদের সামনে এখন ‘ডু অর ডাই’ পরিস্থিতি : সারোয়ার তুষার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমাদের সামনে এখন ‘ডু অর ডাই’ পরিস্থিতি : সারোয়ার তুষার
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫



আমাদের সামনে এখন ‘ডু অর ডাই’ পরিস্থিতি : সারোয়ার তুষার

আমাদের সামনে এখন ‘ডু অর ডাই’ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় এ কথা বলেন তিনি।

সারোয়ার তুষার বলেন, ‘পরিস্থিতি এখন এমন—হয় আমরা থাকবো আর না হয় গণহত্যাকারী ও তাদের লোকজন থাকবে। এই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কতো কিছু করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের কথা খুব পরিষ্কার যারা বাংলাদেশ বিরোধী রাজনৈতিক দল যেমন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।

তিনি আরো বলেন, গণ-অভ্যুত্থানের পর থেকেই আমরা বলে গেছি বাহাত্তরের সংবিধান আর চলবে না। এই সংবিধান এখন মরহুম সংবিধান। আমাদেরকে এখন নতুন সংবিধান বানাতে হবে।
আওয়ামী লীগ এই সংবিধান জনগণের ওপর চাপিয়ে দিয়েছিল। ওই সংবিধানে এক ব্যক্তিকে এবং একটি দলকে সকল ক্ষমতা দেওয়া হয়েছে। বাহাত্তরের সংবিধানের সবচেয়ে বড় ভিকটিম ছিল বিএনপি। কিন্তু তারা এখন এই সংবিধানের মহাপ্রেমি হয়ে গেছে।

এনসিপির এই নেতা বলেন, সংস্কারের নাম নেই কিন্তু আগামী সরকারের মন্ত্রীদের জন্য এই সরকার গাড়ি কিনে ফেলেছে। এই সংস্কার না হলে বাংলাদেশে আরো একটি গণ-অভ্যুত্থান হবে। যে আমলা ও পুলিশ দিয়ে অবৈধ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তাদের কিন্তু বিচার হয়নি। তারা মনের দিক থেকে আওয়ামী লীগের কাছাকাছি পাচ্ছে বিএনপিকে। যারা সারা দেশে তুমুল লুটপাট করছে।
তাই সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না। এখন নির্বাচনের নামে যে আয়োজন হচ্ছে তা একটা দলকে ক্ষমতায় আনার জন্য। আমরা ইউনূস সাহেবকে বলতে চাই এটাই যদি আপনার মনে থাকে তাহলে ভোট দিয়ে টাকা অপচয় না করে এমনিই ঘোষণা দিয়ে দেন।

বাংলাদেশ সময়: ২৩:২৪:৪৬   ২৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে : সংস্কৃতি মন্ত্রী
‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চায় সরকার : তথ্য উপদেষ্টা
রাবির মেধাবী শিক্ষার্থীদের জন্য ভূমিমন্ত্রীর পরিবারের ১০ লাখ টাকার অনুদান
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা থেকে বঞ্চিত হবে না : জ্বালানি প্রতিমন্ত্রী
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাইবার হামলার জেরে রুশ রাষ্ট্রদূতকে তলব করল জার্মানি
সংবিধান সংশোধনে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠন
ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ