বিএনপির হাত ধরেই এসেছে সব ইতিবাচক পরিবর্তন : মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির হাত ধরেই এসেছে সব ইতিবাচক পরিবর্তন : মির্জা ফখরুল
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫



বিএনপির হাত ধরেই এসেছে সব ইতিবাচক পরিবর্তন : মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির হাত ধরেই দেশের সকল ইতিবাচক পরিবর্তন এসেছে। ভবিষ্যতে দলের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আরও পরিবর্তন আসবে।

সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দলের নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু আন্দোলন থেকে সরে যাননি।

এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আজ একদিকে আনন্দের দিন, অন্যদিকে দুঃখের। বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে সরে যাননি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হতে হবে। বিএনপির হাত ধরেই ৩১ দফা বাস্তবায়নসহ সকল ইতিবাচক পরিবর্তন হবে।

বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বাংলাদেশ সময়: ১৬:১৬:০৩   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দর ও কলাগাছিয়ায় সিরাজুল মামুনের ব্যাপক গণসংযোগ
নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধকরণে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান
ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
জামায়াত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে : এ্যানি
প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে বাংলাদেশ-জাপানের চুক্তি
স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন
ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
সুদানে আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ
নির্বাচিত হওয়ার আগেই তারা সেনানিবাসে অস্ত্র নিয়ে প্রবেশ করতে চায় : দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ