রাজধানীতে ডলার জালিয়াতি চক্রের মূল হোতা গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে ডলার জালিয়াতি চক্রের মূল হোতা গ্রেফতার
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫



রাজধানীতে ডলার জালিয়াতি চক্রের মূল হোতা গ্রেফতার

রাজধানীর সিপাহীবাগ এলাকা থেকে ডলার জালিয়াতি চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি দল।

গতকাল দিবাগত রাতে খিলগাঁও সিপাহীবাগের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম আদিব ফয়েজ। পুলিশের সিআইডি’র বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আদিব ফয়েজ দেশে অবস্থান করে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে অভিনব কৌশলে ডলার হাতিয়ে নিত।

এছাড়া দেশের ভেতরেও বহু মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

এই ঘটনায় রমনা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সিআইডি রমনা থানায় দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় দায়ের করা মামলার প্রধান আসামি আদিব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আদিব স্বীকার করেছে, সে প্রতারণার মাধ্যমে দেশের অনেক মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে।

মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করে গ্রেফতারকৃত আসামিকে আদালতে হাজির করা হয়েছে। প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে সিআইডি মামলাটি তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১৬:২১:০৩   ১৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দর ও কলাগাছিয়ায় সিরাজুল মামুনের ব্যাপক গণসংযোগ
নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধকরণে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান
ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
জামায়াত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে : এ্যানি
প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে বাংলাদেশ-জাপানের চুক্তি
স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন
ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
সুদানে আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ
নির্বাচিত হওয়ার আগেই তারা সেনানিবাসে অস্ত্র নিয়ে প্রবেশ করতে চায় : দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ