জামালপুরে অনলাইন জুয়া ও ক্যাসিনো চক্রের ৪ সদস্য আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে অনলাইন জুয়া ও ক্যাসিনো চক্রের ৪ সদস্য আটক
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫



জামালপুরে অনলাইন জুয়া ও ক্যাসিনো চক্রের ৪ সদস্য আটক

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন কাউয়ামারা গ্রামের মোঃ আলাল (২৬), মোঃ দুলাল (২৫) এবং শ্রাবণ (২৭)। এছাড়া স্থল গ্রামের মোঃ শামীম (২৭) কেও আটক করা হয়। ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপন-এর নেতৃত্বে ২৬ বীর-এর একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে ৯টি অ্যান্ড্রয়েড ফোন, ১টি আইফোন, ৫টি বাটন ফোন, ৪১টি সিম কার্ড, ৪টি ডেবিট/ক্রেডিট কার্ড, ২টি পাসপোর্ট, ৫টি জাতীয় পরিচয়পত্র, ১টি ল্যাপটপ, ২টি সিপিইউ, ১টি মনিটর এবং নগদ ২০,৪২৯ টাকা জব্দ করা হয়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল হাসান রাশেদ জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসা পরিচালনা করে আসছিল। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর এই সফল অভিযানে এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ২২:৩৪:৪৯   ৩৩২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : শেখ রবিউল
দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ