টাঙ্গাইলে ১২৩৬ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » টাঙ্গাইলে ১২৩৬ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫



টাঙ্গাইলে ১২৩৬ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে

টাঙ্গাইলের ১২টি উপজেলার ১২৩৬টি মণ্ডপে আসন্ন দুর্গাপূজার আয়োজন চলছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিসভায় এ তথ্য জানানো হয়েছে।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মিজানুর রহমান, স্থানীয় সরকার উপপরিচালক ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, জেলা পরিষদের প্রধান নির্বাহী শামছুন নাহার স্বপ্না, টাঙ্গাইল পৌরসভার সিইও আনিসুর রহমান, সেনাবাহিনীর ২৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমিন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল হোড়, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অমল ব্যানার্জি, শ্রীশ্রী বড় কালীবাড়ি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি চিত্তরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুন ঝন্টুসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অমল ব্যানার্জী বলেন, এবার জেলার ১২টি উপজেলার ১২৩৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
তবে এ সংখ্যা বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৪৭   ৪২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শত বছরের ঐতিহ্যবাহী বাউল গান বন্ধ করল তৌহিদি জনতা
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
‘বেস্ট ড্যান্সার’–এ চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলেন রিতেশ
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন: নাহিদ ইসলাম
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ
হজ এজেন্সির ১০ কোটি টাকা আটকে দিয়েছে সৌদি আরব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ