নারায়ণগঞ্জে মহিলা দলের র‍্যালিতে ঐক্যের ডাক

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে মহিলা দলের র‍্যালিতে ঐক্যের ডাক
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫



নারায়ণগঞ্জে মহিলা দলের র‍্যালিতে ঐক্যের ডাক

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আনন্দ র‍্যালি করেছে জেলা মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা ঐক্যের ডাক দেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য এ র‍্যালি শুরু হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মামুন মাহমুদ।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাত্র সাত দিন পরই নারীদের রাজনৈতিকভাবে সংগঠিত করার লক্ষ্য নিয়ে জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেন। দেশের অর্ধেক ভোটার নারী, তাই তাদেরকে ঘরে বসিয়ে না রেখে সংগঠিত করার মাধ্যমেই উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে। সেই ধারা আজও অটুট রয়েছে।

তিনি বলেন, ‘তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে এখনই সবার ঐক্যবদ্ধভাবে কাজ করার সময়।
যারা মাঠে অক্লান্ত পরিশ্রম করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর যারা এখনও পিছিয়ে আছেন, তাদের মাঠে সক্রিয় হওয়ার আহ্বান জানাচ্ছি।

র‍্যালিটি শেষে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে জেলা মহিলা দলের শীর্ষ নেত্রীসহ শতাধিক কর্মী অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩:৩০:০০   ৪১০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে ভূমি অফিসে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা নেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী
দক্ষ জনশক্তি ও নতুন শ্রমবাজার সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : প্রবাসীকল্যাণ মন্ত্রী
ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী ১২ নভেম্বর
আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় ১০ লাখ টাকা অনুদানের আশ্বাস মামুনের
শিক্ষার মানোন্নয়নে সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ জরুরি: ডেপুটি স্পিকার
চলতি অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি : কৃষিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক
কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ