সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫



সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে এ সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে মুসলিম উম্মাহর ভ্রাতৃপ্রতীম দুই দেশের মানুষের নিবিড় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে আগামী দিনগুলোতে এ সম্পর্ক উত্তরোত্তর সমৃদ্ধ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

দক্ষিণ এশিয়ার দুই দেশের সমৃদ্ধ সংস্কৃতি, অভিন্ন জীবনাচরণ, ঐতিহ্য ও সাহিত্য উভয় দেশের মানুষকে অপরিমেয় জ্ঞান ও আনন্দময় জগতের দ্বার খুলে দিতে পারে বলে তাঁরা মতামত ব্যক্ত করেন।

উভয় দেশের সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে সাংস্কৃতিক দল, টিভি অনুষ্ঠান বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

এতে সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৫৮   ৩৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথা ডিজিটাল ডায়াগনস্টিকে চালু হলো ভ্যাকসিন সেবা
আজকের রাশিফল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নগরকান্দায় মাদক ব্যবসায়ীর নাম প্রকাশের জেরে কলেজ শিক্ষার্থীকে ট্যাটা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ
মধুখালীতে ভাতিজার আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, আটক ১
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ