জুলাই সনদের বিষয়ে ঐক্যের আহ্বান গোলাম পরওয়ারের

প্রথম পাতা » খুলনা » জুলাই সনদের বিষয়ে ঐক্যের আহ্বান গোলাম পরওয়ারের
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫



জুলাই সনদের বিষয়ে ঐক্যের আহ্বান গোলাম পরওয়ারের

নতুন বাংলাদেশ গড়তে জুলাই সনদের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, সকল ইসলামী ও সমমনা দলের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ঐক্য গড়ে তোলার সম্ভবনা তৈরি হয়েছে। তাই, জুলাই সনদের ভিত্তিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

খুলনার ডুমুরিয়া উপজেলায় দিনব্যাপী জনসংযোগকালে পৃথক পৃথক সভায় বক্তব্য রাখতে গিয়ে গোলাম পরওয়ার এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন বাংলাদেশে আর ঘুষ, দুর্নীতি, অনিয়ম, অবিচার, নিপীড়ন, জোরপূর্বক গুম বা হত্যাকাণ্ড থাকবে না। বাংলাদেশ হবে সাম্য, ঐক্য, ন্যায়বিচার ও ন্যায্যতার দেশ; যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই সমান অধিকার ভোগ করবে।

খুলনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম পরওয়ার বলেন, আগের ফ্যাসিবাদী সরকার দেশের আলেম ও ধর্মীয় নেতাদের ভয়াবহ নিপীড়ন ও নির্যাতন করেছে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জামায়াত, হেফাজত ও চরমোনাইয়ের হাজার হাজার আলেম ও নেতাদের বছরের পর বছর ধরে কারাগারে আটকে রেখে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন চালিয়েছে। তৎকালীন সরকার চিকিৎসার নামে ইচ্ছাকৃতভাবে আল্লামা সাঈদীকে হত্যা করেছে বলেই দেশের মানুষ বিশ্বাস করে।

জামায়াত সেক্রেটারি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে আলেম, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই ভূখণ্ডে পরাধীন ও কর্তৃত্ববাদী শক্তির আধিপত্য চিরতরে বন্ধ করতে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।

খলশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও ডুমুরিয়া মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে জনসভা দু’টি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৫:৩৫   ৬৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


চুয়াডাঙ্গায় গমের ভূষি তৈরির দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
ঝিনাইদহে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা : পরিবেশ প্রতিমন্ত্রী
মেহেরপুরে সীমান্তে ৭ জনকে পুশইন ঠেকাল স্থানীয়রা
প্রাথমিক বিদ্যালয়ে পচা খাবার দিলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে : শিক্ষামন্ত্রী
কুয়েটকে শিক্ষার্থীবান্ধব ও গবেষণায় দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে : ভিসি
যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করবে বিএনপি : মন্টু
মেহেরপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ