খাগড়াছড়িতে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সমাবেশ

প্রথম পাতা » চট্টগ্রাম » খাগড়াছড়িতে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সমাবেশ
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫



খাগড়াছড়িতে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সমাবেশ

জেলার মাটিরাঙ্গা দুর্গম এলাকায় বর্ণাল ইউনিয়নে মা-শিশু স্বাস্থ্য বিষয়ক মা সমাবেশ ও বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে গ্রীন হিল এর সহযোগীতায় মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে এ বিশেষ মেডিকেল ক্যাম্প ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ফারুক আব্দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের আহ্বায়ক জেলা পরিষদের সদস্য নিটল মনি চাকমা, বঙ্গমিত্র চাকমা, গ্রীন হিল এর চেয়ারপারসন টুকু তালুকদার, গ্রীন হিলের প্রকল্প পরিচালক, সাইলু মং মারমা, জেলা সমন্বয়কারী রূপান্ত চাকমা প্রমুখ।

চিকিৎসা ক্যাম্প ও মা সমাবেশে বর্ণাল ইউনিয়নের বিভিন্ন দুর্গম এলাকার মায়েরা উপস্থিত ছিলেন। সমাবেশে মা ও শিশু স্বাস্থ্য নিয়ে পরামর্শ প্রদান করা হয়। পরে শতাধিক ‘মা’দেরকে গর্ভনিরোধ ও বিভিন্ন পদ্ধতির চিকিৎসা দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:০১   ৪২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বাংলাদেশের সংবিধান প্রতিটি নাগরিককে সমান অধিকার দিয়েছে - অর্থমন্ত্রী
স্থানীয় নির্বাচনে জয়ী হওয়া কঠিন চ্যালেঞ্জ হবে : পানিসম্পদমন্ত্রী
ফেনীতে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপ্তি
চট্টগ্রামবাসীকে অস্থিরতার মধ্যে রেখে কোনো প্রকল্প হবে না : রেলমন্ত্রী
সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে - পানি সম্পদ মন্ত্রী
কৃষকের বরাদ্দও খেয়েছেন আ.লীগ নেতাকর্মীরা: কৃষিমন্ত্রী
ইত্যাদি ফাউন্ডেশনের বৃত্তি পেলেন নোয়াখালীর ৫০ শিক্ষার্থী
শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে - নৌপরিবহন মন্ত্রী
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড় - পার্বত্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ