সেনাপ্রধানের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সেনাপ্রধানের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫



সেনাপ্রধানের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ সুহাদা ওসমান সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের সামরিক খাতে সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

গতকাল সেনা সদরে তাদের উভয়ের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্থঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

আইএসপিআর জানায়, রাষ্ট্রদূত কক্সবাজারে অবস্থানরত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সংকট দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লে­খ করেন যে মালয়েশিয়াতেও প্রায় দুই লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

তারা আগামী ২৩-২৬ সেপ্টেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাবাহিনী প্রধানদের সম্মেলন ২০২৫ বিষয়ে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ২২:৫৪:১৯   ১৮১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : শেখ রবিউল
দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ