এলডিসি গ্রাজুয়েশন পেছাতে কাজ করছে সরকার: বাণিজ্য সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » এলডিসি গ্রাজুয়েশন পেছাতে কাজ করছে সরকার: বাণিজ্য সচিব
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫



এলডিসি গ্রাজুয়েশন পেছাতে কাজ করছে সরকার: বাণিজ্য সচিব

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন, সরকার স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের সময়সীমা পিছিয়ে দিতে কাজ করছে। তবে এ বিষয়ে খুব বেশি আশাবাদী হওয়া সম্ভব নয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের জন্য আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

বাণিজ্য সচিব বলেন, এলডিসি গ্রাজুয়েশন থামাতে কথা বার্তা চালাচ্ছে সরকার। তবে নীচু স্বরে কথা বলছে। ৩ বছর পেছালে ভালোই হবে। তবে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ কম।

গ্রাজুয়েশন থামাতে হলে জাতিসংঘে পাস করাতে হবে জানিয়ে তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণের সময় পেছাতে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটের মাধ্যমে প্রস্তাব আনতে হয়। বাংলাদেশ এরমধ্যে একবার এনেছে। যারা জাতিসংঘে বাংলাদেশের পক্ষে বা বিপক্ষে প্রভাব রাখতে পারে, তাদের সঙ্গে সরকার যোগাযোগ রাখছে।

এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রও বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে জানিয়ে সচিব বলেন, সে কারণে ট্যারিফ টিম (ইউএসটিআর) দেশে এসেছে। বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে বিনিয়োগের ঘাটতি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হলে বিদেশি বিনিয়োগ আবার আসা শুরু করবে।

বাংলাদেশ সময়: ১৫:৪২:৪০   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু, থানায় মামলা দায়ের
ফতুল্লার দেওভোগ মাদ্রাসা এলাকা থেকে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম
চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশু তুবা‘র মৃত্যু
সদরপুরে অতিরিক্ত হাসিল আদায় করায় বাজার ইজারাদারকে জরিমানা
ইভি গাড়ি পরিদর্শন ও দেশীয় প্রযুক্তির গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের মাঝে চেক বিতরণ
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ
ফরিদপুরে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ