আবারও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মুকুট জিতলেন মিথিলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আবারও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মুকুট জিতলেন মিথিলা
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫



আবারও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মুকুট জিতলেন মিথিলা

আবারও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মুকুট জিতলেন মিথিলা

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ খেতাব অর্জন করলেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো মিস ইউনিভার্স বাংলাদেশ-এর মুকুট পরলেন তিনি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিন হাউসে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানে এবারের আসরের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় মিথিলার নাম। তাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা এবং মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল।

বিজয়ী হওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে মিথিলা বলেন,

আজ আমি যা কিছু, তা আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে। তিনি সবসময় আমার শক্তি ও অনুপ্রেরণা ছিলেন। এই অর্জন যেমন আমার, তেমনি তারও।

সুন্দরী প্রতিযোগিতায় এ সাফল্য অর্জনের পর মিথিলা প্রতিনিধিত্ব করবেন ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায়। এটি চলতি বছরের নভেম্বরেই থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়া প্রসঙ্গে এ সুন্দরী বলেন,

আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। মর্যাদা, সাহস ও সম্মানের সঙ্গে দেশের সুনাম রক্ষার সর্বোচ্চ চেষ্টা করবো।

প্রসঙ্গত, চলতি বছর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব জয়ের আগে ২০২০ সালেও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব জিতেছিলেন মিথিলা। তবে সে বছর করোনা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক মঞ্চে অংশ নিতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:০১   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ৪ ঘণ্টার অভিযান,৫টি ড্রেজার জব্দ
রাজশাহীতে নজরুল বর্ষ উদ্বোধন
এমন জনকল্যাণমুখী ও জীবনঘনিষ্ঠ বাজেট আর কখনও হয়নি: চিফ হুইপ
নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির
ভরণপোষণ থেকে বঞ্চিত বৃদ্ধা মা, নিজের ভিটায় থাকার অধিকার ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থ
ফরিদপুরে স্ত্রী ও তিন বছরের কন্যা নিখোঁজ
ফরিদপুর নর্থ চ্যানেল ইউনিয়নে জেলা প্রশাসকের দিনব্যাপী উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি
ফরিদপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মানববন্ধন
বিদায়ের দ্বারপ্রান্তে থেকে বেলজিয়ামের দুর্দান্ত জয়
বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলতে যুক্তরাষ্ট্র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ