দেশে কেউ সংখ্যাগুরু সংখ্যালঘু নয় আমরা সবাই গর্বিত বাংলাদেশি : মীর হেলাল

প্রথম পাতা » চট্টগ্রাম » দেশে কেউ সংখ্যাগুরু সংখ্যালঘু নয় আমরা সবাই গর্বিত বাংলাদেশি : মীর হেলাল
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫



দেশে কেউ সংখ্যাগুরু সংখ্যালঘু নয় আমরা সবাই গর্বিত বাংলাদেশি : মীর হেলাল

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশে কেউ সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, শহীদ জিয়ার দর্শন অনুযায়ী আমরা সবাই গর্বিত বাংলাদেশি। এই জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনা রাজনৈতিক ফায়দা হাসিল করেছিল।

আজ শনিবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সদরে পার্বতী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হাটহাজারী পূজা উদযাপন পরিষদ এ সভার আয়োজন করে।

মীর হেলাল বলেন, দেড় দশক ধরে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ নানা কায়দায় সাম্প্রদায়িক নানা খেলা খেলে ফায়দা হাসিল করেছিল। দুর্গাপূজার সময় অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টির পথ বেছে নিতে পারে। দলীয় নেতাকর্মী ও সনাতন সম্প্রদায়ের সবাইকে সচেতন থেকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানাই। এই অপশক্তিকে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি বৈষম্যহীন সাম্প্রদায়িক সম্প্রীতির সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো।

হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অশোক কুমার নাথের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব গিয়াস উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক মোহম্মদ সেলিম, আইয়ুব খান, পৌরসভা কমিটির সদস্য সচিব অহিদুল আলম ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবদুস শুক্কুর।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৫২   ৪৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা থেকে বঞ্চিত হবে না : জ্বালানি প্রতিমন্ত্রী
বন্যা-পাহাড় ধসে মৃতদের পরিবারের পাশে জামায়াত আমির
সরকার বন্যাদুর্গত মানুষের পাশে আছে, থাকবে: জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২শ’ মেগাওয়াট
চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জন নিহত
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর
বন্যাকবলিত ঋণগ্রহীতাদের চলতি মাসের কিস্তি আদায় না করার অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
রাঙামাটিতে এককালীন উপবৃত্তি পেলেন ৮৩১ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী
ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে পর্যায়ক্রমে স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ