মাদ্রাসার অধ্যক্ষ পলাতক, তবু বেতন তুলছেন, নেপথ্যে উপাধ্যক্ষ ?

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদ্রাসার অধ্যক্ষ পলাতক, তবু বেতন তুলছেন, নেপথ্যে উপাধ্যক্ষ ?
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫



মাদ্রাসার অধ্যক্ষ পলাতক, তবু বেতন তুলছেন, নেপথ্যে উপাধ্যক্ষ ?

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মিলনবাজার ভাংবাড়ি সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে।

আল আকাবা সমবায় সমিতির পরিচালক হিসেবে সমবায় সংক্রান্ত একটি মামলায় গত ছয় মাস ধরে পলাতক থাকা সত্ত্বেও তিনি নিয়মিত বেতন উত্তোলন করছেন। অভিযোগ উঠেছে যে, মাদ্রাসার উপাধ্যক্ষের সহযোগিতায় তিনি হাজিরা খাতায় স্বাক্ষর দেখিয়ে এই সুবিধা নিচ্ছেন।

অনুসন্ধানে জানা যায়, অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ একসময় জামায়াতে ইসলামীর সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন এবং উপজেলা জামায়াতের আমীর হিসেবেও দায়িত্ব পালন করেন। তবে কিছু নেতিবাচক কর্মকাণ্ডের কারণে দল থেকে তাকে বহিষ্কার করা হয়।

স্থানীয়দের মধ্যে গুঞ্জন রয়েছে, উপাধ্যক্ষ এবং কিছু প্রভাবশালী ব্যক্তির যোগসাজশে অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ পলাতক জীবনযাপন করেও মাদ্রাসার বেতন-ভাতা নিয়মিতভাবে গ্রহণ করছেন।

এ বিষয়ে স্থানীয় শিক্ষা প্রশাসন বা মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এই ঘটনা মাদ্রাসাটির পরিচালনা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

বাংলাদেশ সময়: ২২:১৮:৪৭   ২০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নটরডেম ও সেন্ট জোসেফে মেধার জয়, রিয়নের স্বপ্ন মহাকাশ ছোঁয়া
বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ
সঙ্গী বারবার দোষ চাপালে কীভাবে সামলাবেন
নবম-দশমের বাংলা সাহিত্য বইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
তেহরান ওয়াশিংটন উত্তেজনা কমাতে মধ্যস্থতায় চীন
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৯, উদ্ধার অস্ত্র ও মাদক
ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে
২০তম এশিয়ান গেমসের উদ্বোধনে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান
কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজের নাম পরিবর্তনের উদ্যোগে ক্ষোভ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ