মাত্র ২১ বছর বয়সেই না ফেরার দেশে আর্সেনালের সাবেক ফুটবলার

প্রথম পাতা » খেলাধুলা » মাত্র ২১ বছর বয়সেই না ফেরার দেশে আর্সেনালের সাবেক ফুটবলার
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫



মাত্র ২১ বছর বয়সেই না ফেরার দেশে আর্সেনালের সাবেক ফুটবলার

মাত্র ২১ বছর বয়সেই মারা গেলেন আর্সেনালের সাবেক সাবেক বিলি ভিগার। গত শনিবার (২০ সেপ্টেম্বর) উইঙ্গেট অ্যান্ড ফিঞ্চলির বিপক্ষে ইস্থমিয়ান লিগের ম্যাচে মাথায় গুরুতর আঘাত পান তিনি। ম্যাচ শুরু হওয়ার মাত্র ১৩ মিনিট পরই খেলা বন্ধ হয়ে যায়। চিচেস্টার সিটির হয়ে খেলতেন ভিগার।

ভিগারের ক্লাব চিচেস্টার সিটি এক বিবৃতিতে জানায়, ‘গত শনিবার গুরুতর মস্তিষ্কে আঘাত পাওয়ার পর বিলি ভিগার কোমায় চলে গিয়েছিলেন। মঙ্গলবার তার অস্ত্রোপচার করা হয়। এতে সামান্য উন্নতি হলেও শেষ পর্যন্ত আঘাত এতটাই ভয়াবহ ছিল যে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে তিনি মারা যান।’

ভিগার আর্সেনালের একাডেমিতে যোগ দেন ২০১৭ সালে। ২০২২ সালে আর্সেনালের সঙ্গে পেশাদার চুক্তি করেন। তিনি ডার্বি কাউন্টি অনূর্ধ্ব–২১ দলে ধারে খেলেছেন, খেলেছেন ইস্টবর্ন বরো ও হেস্টিংস ইউনাইটেডের হয়েও। চলতি মৌসুমের আগে তিনি চিচেস্টারে যোগ দেন। চিচেস্টার ঘোষণা করেছে, লুইসের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ স্থগিত রাখা হয়েছে।

আর্সেনাল তাদের সাবেক খেলোয়াড়কে স্মরণ করে লিখেছে, ‘চিচেস্টার সিটির ফরোয়ার্ড এবং আমাদের সাবেক একাডেমি খেলোয়াড় বিলি ভিগারের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ১৪ বছর বয়সে হোভ রিভারভেল এফসি থেকে তাকে আনা হয়েছিল। প্রথম মৌসুমেই সে ১৭ গোল করেছিল। তার গতি, শক্তি আর দৃঢ়তা সবসময়ই তাকে আলাদা করেছে। বিলি সবসময় মনে রাখবেন তার সতীর্থ ও কোচরা। আমাদের গভীর সমবেদনা ভিগার পরিবারের প্রতি।’

বাংলাদেশ সময়: ১৫:২৪:১১   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার
উত্তরাঞ্চলকে হেসেখেলে হারিয়ে চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কাদের বিপক্ষে খেলবে জানাল নেদারল্যান্ডস
লন্ডন ডার্বি জিতল আর্সেনাল, প্যালেসকে হারিয়ে শীর্ষ তিনে ম্যানইউ
মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প লিখে জয় মায়ামির
ক্যারিয়ারের শেষ ইনিংসে হিলির তাণ্ডব, ভারতকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ, দ্রুত সংস্কারের নির্দেশ
ফ্লিকের শততম ম্যাচে ইয়ামালের প্রথম হ্যাটট্রিকে বার্সার বড় জয়
জাতীয় বাজেটের পর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর প্রত্যাশা আমিনুলের
বার্সেলোনার হয়ে শততম ম্যাচ জয়ে রাঙাতে চান কোচ হ্যান্সি ফ্লিক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ