আন্তর্জাতিকভাবে সবাইকে নিয়ে রোহিঙ্গা সংকট সমাধান করতে হবে : ফারুক-ই-আজম

প্রথম পাতা » চট্টগ্রাম » আন্তর্জাতিকভাবে সবাইকে নিয়ে রোহিঙ্গা সংকট সমাধান করতে হবে : ফারুক-ই-আজম
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫



আন্তর্জাতিকভাবে সবাইকে নিয়ে রোহিঙ্গা সংকট সমাধান করতে হবে : ফারুক-ই-আজম

অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতিক) বলেছেন, দীর্ঘ সময় ধরে রোহিঙ্গা ইস্যুটি বিশ্বমঞ্চ থেকে অন্তরালে চলে গিয়েছিল। সেটিকে আমরা আবার বিশ্বমঞ্চের সব প্রেক্ষিতে সোচ্চার করার চেষ্টা করছি। রোহিঙ্গা সঙ্কট শুধু বাংলাদেশের নয়, এটি আন্তর্জাতিক সঙ্কট। সুতরাং এই সংকট আন্তর্জাতিকভাবে সবাইকে নিয়ে সমাধান করতে হবে।

আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে ‘চট্টগ্রামের চোখে রোহিঙ্গা সঙ্কট : মানবতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন। ‘চট্টগ্রাম ফোরাম’ এই মতবিনিময় সভার আয়োজন করে।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, রোহিঙ্গা সঙ্কট একটা রাজনৈতিক ইস্যু, এটা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। অন্যভাবে এটা টেকসই সমাধান হবে না। এটার গভীরতায় যতটুকু আমরা দেখেছি আরো বেশি জটিল এবং সংঘাত আবর্তের মধ্যে এটা আছে। সরাসরি মায়ানমার সরকার তো আছেই, আমাদের প্রতিবেশী অনেক দেশের স্বার্থ এটার সঙ্গে জড়িত। সেখানে আবার আরেকটি গোষ্ঠিও উঠে এসেছে সশস্ত্র ভাবে। সেটাও একটা সঙ্কটের বড় কারণ।

তিনি বলেন, আমরা যদি মনে করি যে, এটা রাজনৈতিক সঙ্কট রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। তাহলে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান ও শক্তিশালী হতে হবে। আমরা একটা ইন্টেরিম অবস্থা অতিক্রম করছি। এরআগে আমাদের এখানে একটা সরকার ছিল, সেটার সঙ্গে জনসম্পৃক্ততা কি পর্যায়ে ছিল আমরা সবাই তার ভূক্তভোগী।

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, একটা বড় ধরনের গণঅভ্যুত্থান অতিক্রম করে এখন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে একটা ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়েছে। যেটাকে নিয়ে আমরা আগামীতে একটা নির্বাচনের দিকে যাচ্ছি। ঐক্যবদ্ধভাবে যদি এই নির্বাচন বাংলাদেশ সম্পন্ন করতে পারে, তাহলে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান অনেক শক্তিশালী হবে। যেটা নিয়ে আগামীদিনে আমরা এই রোহিঙ্গা সঙ্কট সমাধানের একটা সুস্থ পরিবেশ সৃষ্টি করতে পারবো। এবং আমাদের কন্ঠ অনেক সোচ্চার হবে। বহু বিষয়ে এখানে আমরা যথার্থভাবে অবদান রাখতে পারবো।

তিনি বলেন, কয়দিন আগে কমনওয়েলথ সাংবাদিকরা রোহিঙ্গা বিষয়ে কক্সবাজারে সম্মেলন করতে চেয়েছে। আমরা সেটা সানুগ্রহ অনুমতি দিয়েছি। এবং সেটা স্পন্সরও করতে আমরা রাজি আছি। চট্টগ্রামের সাংবাদিকরাও যদি এরকম প্রোগ্রাম করতে চায়, ভিজিট করতে চায়, রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে চায়, তাহলে আমরা সেই ব্যবস্থাও করে দেবো। রোহিঙ্গাদের বিষয়ে পরস্পরের মাঝে কোন কিছু লুকানোর বিষয় নেই। তথ্যের প্রবাহটা যদি থাকে, তাহলে অনেক বিষয় যা আমরা জানি না, সেই তথ্যটা আমরা জেনে নিতে পারবো। জানলে বস্তুনিষ্ঠ অবদানও আমরা রাখতে পারবো।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, আমাদের সীমিত সম্পদ দিয়ে রোহিঙ্গা সমস্যাটা মোকাবেলা করতে হচ্ছে। স্থানীয় পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেটা সৃষ্টি হচ্ছে। এর সঙ্গে জড়িয়ে আছে আরেকটি বড় ধরনের সঙ্কট, সেটা হচ্ছে মাদক সঙ্কট। রোহিঙ্গাদের একটা বিপুলসংখ্যক অংশ মাদকের সঙ্গে যুক্ত হয়েছে। এবং এই মাদকের অর্থনীতিটাই সীমান্তের ওপারে যে সমস্ত বাহিনীগুলো গড়ে উঠেছে তাদের আর্থিক সামর্থ যোগাচ্ছে।

তিনি বলেন, আমাদের সরকার এবং আইন-শৃঙ্খলা বাহিনী নিবিষ্টভাবে চেষ্টা করছে, মাদকের বিষয়টি এখন বহুলাংশে বন্ধ হয়েছে বলে আমরা বলতে পারি। এটার কারণে স্থানীয়ভাবে কক্সবাজার অঞ্চলে নানা সামাজিক সঙ্কটও সৃষ্টি হচ্ছে। এই প্রেক্ষাপটে রোহিঙ্গাদের ক্যাম্পগুলোতে একটি মানবিক পরিবেশ সৃষ্টি করা, তাদের জন্য শিক্ষার পরিবেশ সৃষ্টি করা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ এ ধরনের বহুবিধ কাজ সরকারকে দেখতে হচ্ছে। সরকারের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর তিনটি ব্যাটেলিয়ন সেখানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া হাবীব আহসানের সভাপতিত্বে ও চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহীদুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ, বিএনপি নেতা ড. সারওয়ার আলম, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমদ হোসেন, আরাকান রোহিঙ্গা এ্যালায়েন্সের চেয়ারম্যান নুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদ ও সাংবাদিক জিয়াদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:৫৪:২৩   ১৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২
দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব : এ্যানি
আমার দরজা সবার জন্য সব সময় খোলা থাকবে: দীপেন দেওয়ান
বেসরকারি ফলাফলে হাসনাত আবদুল্লাহ জয়ী
কক্সবাজার-৪ আসনে প্রাথমিক গণনায় এগিয়ে ধানের শীষ
স্বাধীনতার সময় জামায়াতের ইনসাফ ছিল না : এ্যানি
জামায়াতে ইসলামী একটি প্রতারক দল : সালাহউদ্দিন আহমদ
চরাঞ্চলে কোস্ট গার্ডের ৩৫৮৫ সদস্য মোতায়েন থাকবে : মহাপরিচালক
কেন্দ্র দখল করতে এলেই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : ডা. তাহের
ধানের শীষের জোয়ার নয় সুনামি আসছে : আমীর খসরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ