ময়মনসিংহে জোর করে বৃদ্ধের চুল-দাড়ি কাটার ঘটনায় গ্রেফতার ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » ময়মনসিংহে জোর করে বৃদ্ধের চুল-দাড়ি কাটার ঘটনায় গ্রেফতার ১
বুধবার, ১ অক্টোবর ২০২৫



জোর করে বৃদ্ধের চুল-দাড়ি কাটার ঘটনায় গ্রেফতার ১

ময়মনসিংহের তারাকান্দায় জোর করে বৃদ্ধের চুল-দাড়ি কেটে দেয়ার ঘটনায় মো. মজলু মিয়া (৫০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ নগরের জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (১ অক্টোবর) দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত শনিবার বিকেলে ময়মনসিংহের তারাকান্দা থানায় এ ঘটনায় একটি মামলা হয়।

গ্রেফতার মো. মজলু মিয়া (৫০) উপজেলার কাশিগঞ্জ বাজার এলাকার মৃত রজব তালুকদারের ছেলে। বৃদ্ধের চুল কেটে দেয়ার ঘটনায় এজাহারভুক্ত ৭ নম্বর আসামি মজলু।

জানা যায়, ‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ নামে একটি সংগঠন ওই চুল কাটার কাজটি করেছিল। সংগঠনের সদস্যরা ঢাকা থেকে ময়মনসিংহে এসে ওই কাজ করেন। সংগঠনটির প্রধান ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা গ্রামের বাসিন্দা সোহরাব হোসেন আশরাফীসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করে মামলার আবেদন করেন ভুক্তভোগী হালিম উদ্দিনের ছেলে মো. শহিদ মিয়া আকন্দ। পরে পুলিশ সেটি মামলা হিসেবে নথিভুক্ত করে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, ‘গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারেও চলছে অভিযান।

বাংলাদেশ সময়: ১২:৪০:৪৪   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আবারও ‎ফরিদপুরের ভাঙ্গায় গাড়িচাপায় ৩ বন্ধু নিহত
আল কোরআন ও আল হাদিস
ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
খাদ্যগুদামে অনিয়ম হলে কাউকে ছাড় নয়, কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে — খাদ্যমন্ত্রী
গত ছয় মাসে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ