জামালপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর টহলকালে মাদকসহ তিন ব্যক্তি আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর টহলকালে মাদকসহ তিন ব্যক্তি আটক
বুধবার, ১ অক্টোবর ২০২৫



জামালপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর টহলকালে মাদকসহ তিন ব্যক্তি আটক

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় টহল চলাকালে ইয়াবা এবং গাঁজাসহ তিন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল দল। আটককৃতদের বিরুদ্ধে মাদকের মামলা দায়ের করে বুধবার (১ অক্টোবর) সকালে জেল হাজতে সোপর্দ করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপনের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনী একটি টহল দল সরিষাবাড়ীর পোগলদিঘা ইউনিয়নের একুশের মোড় এলাকায় টহল দিচ্ছিল। টহল চলাকালীন সময়ে তিন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদের তল্লাশি করা হয়। তল্লাশির পর তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃত তিনজন হলেন- মোঃ রুবেল মিয়া, মোঃ হারুনুর রশিদ ও মোঃ জহুরুল ইসলাম (বাবু)। তারা সকলেই সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের হাশরা মাঝালিয়া গ্রামের বাসিন্দা।

পরে রাত ১২টার দিকে আটককৃত ব্যক্তি ও উদ্ধার হওয়া মাদকদ্রব্য সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। থানার পক্ষে ইন্সপেক্টর মোঃ ইকবাল হোসেন মালামাল বুঝে নেন।

থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল হাসান রাশেদ বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী তিনজন ব্যক্তিকে মাদকসহ আটক করে থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় মাদক নির্মূলে টহল দলের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

বাংলাদেশ সময়: ১৩:৩৯:১৬   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ