ওসির ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত শেষে নেয়া হবে ব্যবস্থা: ডিআইজি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ওসির ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত শেষে নেয়া হবে ব্যবস্থা: ডিআইজি
বুধবার, ১ অক্টোবর ২০২৫



ওসির ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত শেষে নেয়া হবে ব্যবস্থা: ডিআইজি

ঘুষ লেনদেনের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হওয়া অডিও ফাঁসের ঘটনায় ঠাকুরগাঁও রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হকের বিরুদ্ধে তদন্ত শেষেই ব্যবস্থা নেয়ার কথা জানান রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম।

বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় জেলা শহরের শ্রী শ্রী গোবিন্দ জিও মন্দিরে দুর্গা মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘অভিযোগ আসার পর প্রত্যেকটি মানুষের অধিকার আছে তার বক্তব্য দেয়ার। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত করে প্রমানিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এখানে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। যারা এর সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।’

এসময় ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মন্দির কমিটির সভাপতি স্বপন দে সোপু, সাধারণ সম্পাদক যামিনী কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জয় মহন্ত অলক সহ অনেকে উপস্থিত ছিলেন।
এরপর ডিআইজি আমিনুল ইসলাম সুগারমিল, ফারাবাড়ি ও বালিয়াডাঙ্গী উপজেলাসহ বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন।

উল্লেখ্য, গেল (০১ সেপ্টেম্বর) নকল সোনার পুতুল ও রুপার মুদ্রা দেখিয়ে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

অভিযোগ উঠে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক ও এসআই সহিদুল ইসলামসহ কয়েকজন কর্মকর্তার যোগসাজশে গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছে থাকা ৬ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করাসহ ক্রেতাদের বানানো হয় প্রতারক।

এ ঘটনার বিষয়ে সোর্স আকাশ নামে এক ব্যক্তির সঙ্গে এসআই সহিদুল ইসলামের কথোপকথনের একটি অডিও ফাঁস হওয়ায় বেড়িয়ে আসে আসল ঘটনা। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৪৮   ৩৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেফতার, আদালতে সোপর্দ
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ