সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই: ফারুক-ই-আজম

প্রথম পাতা » চট্টগ্রাম » সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই: ফারুক-ই-আজম
বুধবার, ১ অক্টোবর ২০২৫



সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই: ফারুক-ই-আজম

চট্টগ্রামের আনোয়ারায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক) বলেছেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই। আমরা এমন
একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে আগামীর প্রজন্ম শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে।

বুধবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের জয়কালী বাজার কচিকাঁচা পূজামণ্ডপ এবং রামকৃষ্ণ-সারদা সেবাশ্রম পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক-ই-আজম (বীর প্রতীক) বলেন, ধর্ম মত নির্বিশেষে বাঙালিরা বহু বছর ধরে দুর্গোৎসব উদ্‌যাপন করে আসছে। সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি দুর্গাপূজা হলেও, এটি সমাজের সবার জন্য একটি উৎসব। এবারের দুর্গোৎসব সুন্দরভাবে শেষপর্যায়ে এসেছে। আশা করছি তা শেষ পর্যন্ত সুন্দরভাবেই সম্পন্ন হবে।

তিনি আরো বলেন, ‘২৪-এর ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এ দেশে কোনো বৈষম্য থাকবে না, সবাই একসঙ্গে থাকবে।

পরিদর্শন শেষে তিনি হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল পালিত, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা

(ইউএনও) তাহমিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি, পূজা উদ্‌যাপন পরিষদ আনোয়ারা শাখার সভাপতি সাগর মিত্র এবং সাধারণ সম্পাদক প্রদীপ ধর প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:২৬:০৭   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ