নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জামায়াত নেতারা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জামায়াত নেতারা
বুধবার, ১ অক্টোবর ২০২৫



নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জামায়াত নেতারা

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মহানগর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বুধবার (১ অক্টোবর) রাতে মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বারের নেতৃত্বে নেতাকর্মীরা পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শন শেষে মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বার বলেন, ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার। অনেক সময় সনাতন ধর্মী কিংবা অন্যান্য ধর্মের লোকদের বলা হয় সংখ্যালঘু।
কিন্তু আমরা বলেছি আল্লাহর সৃষ্টি হিসেবে কেউ সংখ্যালঘু-সংখ্যাগুরু হয় না। এদেশের মানুষ হিসেবে সবারই সমান অধিকার আছে। সে হিসেবে আমরা সংখ্যালঘুতে বিশ্বাসী নই। অমরা সবাই আল্লাহর বান্দা।

তিনি বলেন, আল্লাহর বান্দা হিসেবে পৃথিবীতে রবের আইন প্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই ভালো থাকবে। প্রত্যেকেই যার যার ধর্ম সঠিকভাবে পালন করলে সমাজে অন্যায়-অবিচার হওয়ার কথা নয়। কিন্তু আমরা দেখেছি প্রত্যেক ধর্মেরই ধর্মের লেবাস আছে, কিন্তু তারা ধর্ম পালন করে না। দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান তিনি।

সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য বলেন, জামায়াতে ইসলামীর আন্তরিকতায় আমরা অভিভূত। আমরা শান্তিপূর্ণ পূজা উদযাপনের মধ্য দিয়ে প্রমাণ করেছি এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। এই দেশ সবার।

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, আমরা সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপন করছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জামায়াতে ইসলামী আমাদের পাশে আছে।

বাংলাদেশ সময়: ২২:৩৪:০০   ৪৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনমানুষের পাশে, প্রচারের আড়ালে ভিন্নধারার রাজনীতির বার্তা দিচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন
সরকারি গাছেও চোরের থাবা, আলফাডাঙ্গায় গভীর রাতে চলছে গাছ কাটা
প্রসূতি সেবায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনন্য দৃষ্টান্ত : এক ভোরে জন্ম নিল তিন মায়ের তিন কন্যাশিশু
সদরপুর সরকারি কলেজে ৩ দিনব্যাপী অভিভাবক সমাবেশ-২০২৬ শুরু
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন ছিল চূড়ান্ত যুদ্ধের মহড়া : জামায়াত আমীর
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ