জাঞ্জিবারকে উড়িয়ে দিয়েছে নেপাল

প্রথম পাতা » খেলাধুলা » জাঞ্জিবারকে উড়িয়ে দিয়েছে নেপাল
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫



জাঞ্জিবারকে উড়িয়ে দিয়েছে নেপাল

দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে নেপাল। জাঞ্জিবারকে ৫৮-১৬ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

আজ মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে প্রথমার্ধেই ২৩ পয়েন্টে এগিয়ে ম্যাচের ভাগ্য নিজেদের পক্ষে নিয়ে নেয় নেপাল। ৩০-৭ পয়েন্টে এগিয়ে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে জাঞ্জিবারকে আরও চেপে ধরে তারা। এ অর্ধে নেপাল তোলে ২৮ পয়েন্ট, জাঞ্জিবার মাত্র ৯ পয়েন্ট তুলতে সক্ষম হয়।

দাপুটে এই জয়ের পর নেপালের কোচ বিষ্ণু দত্ত ভাট বলেছেন, ‘আমি এ নিয়ে পঞ্চমবার বাংলাদেশে এসেছি। এরমধ্যে দুবার খেলোয়াড় ও তিনবার কোচ হয়ে। আজ শুরুটা হয়েছে সহজ জয় দিয়ে। আমরা খুশি। আমার কাছে মনে হয় জাঞ্জিবার নতুন দল। তাই প্রতিরোধ গড়তে পারেনি ওরা।

আমরা নারী বিশ্বকাপে প্রথমবার বিহারে সাফল্য পাইনি। এবার ফাইনালে খেলতে চাই। সেই লক্ষ্য নিয়ে এসেছি। এর জন্য ইরান ও চাইনিজ তাইপের মতো দলকে হারাতে হবে। আমার চোখে বাংলাদেশ ভালো দল। তাদের খেলাও ভালো লেগেছে।’

দিনের আরেক ম্যাচে পোল্যান্ডকে সহজেই হারিয়েছে ইরান। নারী কাবাডি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে শক্তিশালী ইরান। পোল্যান্ডকে ৫৫-১১ ব্যবধানে হারিয়েছে তারা। প্রথমার্ধে ৩৬-২ পয়েন্টে এগিয়ে ছিল ইরানীরা।

ইরান ২০১২ সালে অনুষ্ঠিত প্রথম নারী কাবাডি বিশ্বকাপের রানার্স আপ দল। তারুণ্য নির্ভর পোলিশরা তাদের সামনে দাঁড়াতেই পারেনি। প্রথমার্ধেই ৩ বার অলআউট হয়েছে পোল্যান্ড। দ্বিতীয়ার্ধে আরও একবার। তবে প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে বেশ কিছু পয়েন্ট তুলে নিয়েছে তারা।

ইরান অনেকটাই চাপহীনভাবে, নিজেদের শক্তি সঞ্চিত রেখে ম্যাচটা জিতে বেরিয়েছে। টুর্নামেন্টে ইরানের আগামীকাল দ্বিতীয় ম্যাচ কেনিয়ার বিপক্ষে। পোল্যান্ডের প্রতিপক্ষ নেপাল।

বাংলাদেশ সময়: ২৩:১৪:৪৬   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ