মিরপুরে বাসে গুলি-আগুনের ঘটনায় মূলহোতাসহ গ্রেফতার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » মিরপুরে বাসে গুলি-আগুনের ঘটনায় মূলহোতাসহ গ্রেফতার ২
শনিবার, ৪ অক্টোবর ২০২৫



মিরপুরে বাসে গুলি-আগুনের ঘটনায় মূলহোতাসহ গ্রেফতার ২

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহণের একটি চলন্ত যাত্রীবাহী বাসে গুলি ও আগুনের ঘটনায় মূলহোতা নেছার ও তার সহযোগী দীপুকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে বলেও জানা গেছে।

এর আগে, শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার পর আগুন লাগার খবর পেয়ে ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

জানা যায়, বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে বাস থামাতে বলেন। থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রী যারা ছিলেন তারাও আতঙ্কে বাস থেকে নেমে পড়েন। এ সময় বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছোড়েন দুর্বৃত্তরা। পরে বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫১:২১   ৩৩৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে
সরিষাবাড়িতে নারীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, তদন্তের নির্দেশ
বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত
বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে
বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-ডেপুটি স্পিকার
শিল্প ও একাডেমিয়ার সম্পর্ক জোরদারে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী
মাত্র ৪ বছর বয়সেই কিডনি রোগে আক্রান্ত অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ