লালমনিরহাটে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » লালমনিরহাটে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ
সোমবার, ৬ অক্টোবর ২০২৫



লালমনিরহাটে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ

জেলায় আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকালে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের দুটি গ্রামের ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে এসব বিতরণ করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রকি ফাদার। প্রতি পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা, একবান ঢেউটিন ও ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট এ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা. জাকিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাযহানুর রহমান।

এর আগে জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করেন, জামায়াতের জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু ও উপজেলা আমির মাওলানা রুহুল আমিন।

উল্লেক্ষ্য, গত রোববার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে ভোটমারী ইউনিয়নের মধ্যশ্রতিধর ৮ নম্বর ওয়ার্ডে আকস্মিক ঘূর্ণিঝড়ে আধা পাকা বিল্ডিং ও কাঁচা টিনের শতাধিক ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৪২   ২৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ