বাসাবাড়িতে আর পাইপ লাইনের গ্যাস সংযোগ দেওয়া হবে না: জ্বালানি উপদেষ্টা

প্রথম পাতা » চট্টগ্রাম » বাসাবাড়িতে আর পাইপ লাইনের গ্যাস সংযোগ দেওয়া হবে না: জ্বালানি উপদেষ্টা
বুধবার, ৮ অক্টোবর ২০২৫



বাসাবাড়িতে আর পাইপ লাইনের গ্যাস সংযোগ দেওয়া হবে না: জ্বালানি উপদেষ্টা

পাইপ লাইনের মাধ্যমে আবাসিক বাসাবাড়িতে আর নতুন গ্যাস সংযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জ্বালানি উপদেষ্টা বলেন, আবাসিক বাসাবাড়িতে আর কোনো দিন গ্যাস সংযোগ দেওয়া হবে না। গ্যাসের কথা ভুলে যান। আমাদের নিজস্ব গ্যাস কমে গেছে। এখন আমরা ৬০-৬৫ টাকা করে গ্যাস আমদানি করি। সুতরাং এই টাকা দিয়ে কোনো অবস্থাতেই গ্যাস দেওয়া সম্ভব হবে না।

তিনি বলেন, আবাসিক বাসাবাড়িতে সিলিন্ডার গ্যাসে অভ্যস্থ হয়ে যেতে হবে। পাইপলাইনের গ্যাস শুধু শিল্পকারখানা ছাড়া আর কোথাও দেওয়া যাবে না।

এ সময় তার সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:৫১:২১   ২৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে
চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযান, ১৪শ’ লিটার জ্বালানি তেল জব্দ
চট্টগ্রাম বিমানবন্দরে জব্দ ৩৪ লাখ টাকার সিগারেট
চট্টগ্রামে ৬৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১
কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন পরিবেশ মন্ত্রী
জিয়াউর রহমান গণতন্ত্রহীন সমাজে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন : পরিবেশমন্ত্রী
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা ফিনল্যান্ডের
আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি: তাহের
জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসী উচ্ছেদ হবে, সাধারণ বাসিন্দারা নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
পিতা-মাতার পথ অনুসরণ করে মানুষের জন্য কাজ করছেন তারেক রহমান : এ্যানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ