মেয়েরা আজ সবক্ষেত্রে জয়ী: কন্যাশিশু দিবসের আলোচনায় ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেয়েরা আজ সবক্ষেত্রে জয়ী: কন্যাশিশু দিবসের আলোচনায় ডিসি
বুধবার, ৮ অক্টোবর ২০২৫



মেয়েরা আজ সবক্ষেত্রে জয়ী: কন্যাশিশু দিবসের আলোচনায় ডিসি

‘আমি কন্যাশিশু- স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা বলে থাকি যে, মেয়েরা শুধু ঘর গোছাবে বা রান্না করবে। কিন্তু আজ দেখুন- মেয়েরা ইজিবাইক, গাড়ি, ট্রেন চালাচ্ছে; এমনকি পাইলট হিসেবেও কাজ করছে। সমাজের প্রতিটি ক্ষেত্রে তাদের জয়জয়কার। মেয়েরা আজ সর্বক্ষেত্রে জয়ী।”

তিনি আরও বলেন, “আমাদের সবাইকে দেশের জন্য কাজ করতে হবে, কারণ এই দেশ আমাদের। আমাদের মেয়েরা কেন স্বপ্ন গড়তে পারছে না? সমস্যাটা কোথায়? সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সমাজে নিজেদের স্বপ্ন দেখার সাহস তৈরি করাই এখন মূল চ্যালেঞ্জ।”

জেলা প্রশাসক আরও বলেন, “চ্যালেঞ্জ শুধু ছেলে-মেয়ের জন্য নয়, এটি সবার জন্যই সমান। আমরা নিজেরা কতটা প্রস্তুত, সেটিই মূল বিষয়। আমাদের কন্যা সন্তানেরা কোন পথে যাবে, সেটি আমরা কি সঠিকভাবে দেখাতে পারছি? যদি আমরা সঠিক দিকনির্দেশনা দিতে ব্যর্থ হই, তাহলে সমাজ থেকে ভুল চক্র ভাঙা সম্ভব নয়।”

তিনি আরও যোগ করেন, “আমরা যদি মেধা, দক্ষতা ও যোগ্যতা দিয়ে সমাজকে আলোকিত করতে পারি, তাহলে আজকের এই প্রতিপাদ্য ‘স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ বাস্তবে রূপ নেবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুন নিসা, প্রোগ্রামার আঞ্জুমান আরা, এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার প্রমুখ।

আলোচনা শেষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ১০ জন নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২:০৮:৫৬   ২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী
সোনালি আঁশে সর্বোচ্চ মূল্য সংযোজন, দেশ-বিদেশে বাজার সম্প্রসারণই লক্ষ্য - বস্ত্র ও পাট মন্ত্রী
রূপপুরে পৌঁছেছে প্রথম ইউনিটের বাড়তি ইউরেনিয়াম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ