গণতন্ত্রের চর্চা না হলে উচ্চকক্ষ-নিম্নকক্ষ করে লাভ হবে না: বদিউল আলম

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণতন্ত্রের চর্চা না হলে উচ্চকক্ষ-নিম্নকক্ষ করে লাভ হবে না: বদিউল আলম
বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫



গণতন্ত্রের চর্চা না হলে উচ্চকক্ষ-নিম্নকক্ষ করে লাভ হবে না: বদিউল আলম

রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্রের চর্চা না থাকলে উচ্চকক্ষ-নিম্নকক্ষ বাস্তবায়ন করেও খুব লাভ হবে না বলে মন্তব্য করেছেন ঐক্যমত কমিশনার সদস্য ডা. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ঐক্যমত মানেই সবার একমত হওয়া। আর সেটা কোনভাবেই সম্ভব না। বিভিন্ন মত থাকবে এর মধ্যেই ঐক্য খুঁজতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সিপিডি আয়োজিত প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে শীর্ষক জাতীয় সংলাপের তিনি একথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে এসেছিলেন কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা তাকে দানবে পরিণত করেছে। চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য যদি তৈরি করতে পারি দানবীয় ব্যবস্থা রোধ করতে পারি তাহলে আর ভবিষ্যতে কাউকে ফ্যাসিস্ট হতে হবে না।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রওনক জাহান। এতে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্স, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, নির্বাচন ব্যবস্থা সংস্থার কমিশনের সদস্য ড. আলিম, অধ্যাপক আসিফ এম শাহান, সিপিডির পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাজিম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ স্থাপন করেন সিপিডির পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

বাংলাদেশ সময়: ১৬:১৯:১৮   ৩১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি
বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নেই : ইরান
মেহেরপুরে কৃষকদের মধ্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ
খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী
গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করেছেন সেনাপ্রধান
প্রীতি ম্যাচে লিডসের কাছে বিধ্বস্ত লিভারপুল
ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন
প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ