হিন্দুদের নিরাপত্তায় ঢাল হিসেবে থাকবে বিএনপি : সালাউদ্দিন বাবু

প্রথম পাতা » ছবি গ্যালারী » হিন্দুদের নিরাপত্তায় ঢাল হিসেবে থাকবে বিএনপি : সালাউদ্দিন বাবু
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫



হিন্দুদের নিরাপত্তায় ঢাল হিসেবে থাকবে বিএনপি : সালাউদ্দিন বাবু

সাভার-আশুলিয়ায় হিন্দুদের নিরাপত্তায় ঢাল হিসেবে বিএনপি থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

রবিবার (২৩ নভেম্বর) বিকেলে আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না এ অঞ্চলের অর্ধেক ভোটার নারী। নারীদের কাছে ভোট চাইতে নারীরা যাবে এবং পুরুষদের কাছে ভোট চাইতে যাবে পুরুষরা।
ভোটারদের কাছে যেতেই হবে এবং ধানের শীষের জন্য সবার কাছে ভোট প্রার্থনা করতে হবে।’

ডা. সালাউদ্দিন বাবু বলেন, ‘মাদক এ অঞ্চলের একটি ব্যাধি হিসেবে রয়েছে। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাথালিয়ার মাদক নিয়ন্ত্রণে বিএনপি নেতাকর্মীদের কাজ করতে হবে।

পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি আব্দুল বাছেদ দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল, আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি মো. আব্দুল হাই, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমান মাস্টার, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন, যুগ্ম সম্পাদক রুবেল শেখ প্রমুখসহ সাভার, আশুলিয়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের সব ইউনিনিটের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৬:৫৬   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর
ধর্মমন্ত্রীর সাথে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক
সোনারগাঁয়ে জ্বালানি তেল বিক্রি তদারকিতে সভা, ট্যাগ অফিসার নিয়োগ
এডিসের প্রজননস্থল ধ্বংসে বন্দরে পরিচ্ছন্নতা অভিযান
প্রথমবারের মতো সিদ্ধিরগঞ্জে অফিস করলেন সাখাওয়াত
জামালপুরে নিয়ম ভেঙে এক সংযোগে দুই সেচ পাম্প, হুমকিতে ভূগর্ভস্থ পানির স্তর
বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন জানিয়েছে আইএলও
ইউএনওর উদ্যোগে জ্বালানি সংকট কাটিয়ে স্বস্তি ফিরল সালথায়
সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই : শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ