ভোগান্তির আশঙ্কায় জামালপুরে ভোটকেন্দ্র স্থানান্তর বাতিলে মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোগান্তির আশঙ্কায় জামালপুরে ভোটকেন্দ্র স্থানান্তর বাতিলে মানববন্ধন
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫



ভোগান্তির আশঙ্কায় জামালপুরে ভোটকেন্দ্র স্থানান্তর বাতিলে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় পূর্বের ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় গ্রামবাসী।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার পাথশী ইউনিয়নের আজিরউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি বহাল রাখার দাবিতে, উপজেলা নির্বাচন অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক স্থানীয় নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হঠাৎ করে দীর্ঘদিনের ভোটকেন্দ্রটি স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়ায় সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে ভোগান্তি সৃষ্টি হবে। বিশেষ করে নারী ও বয়স্ক ভোটারদের জন্য এটি হবে অত্যন্ত কষ্টকর।

বক্তারা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে চাই। তাই পুরনো কেন্দ্রটি আগের জায়গায় পুনর্বহাল রাখার অনুরোধ জানাই।”

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা দ্রুত এ বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২২:১৬:৩৫   ৫৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ