বাণিজ্য উপদেষ্টার সাথে নেপালের রাষ্ট্রদূতের বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাণিজ্য উপদেষ্টার সাথে নেপালের রাষ্ট্রদূতের বৈঠক
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫



বাণিজ্য উপদেষ্টার সাথে নেপালের রাষ্ট্রদূতের বৈঠক

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দু’দেশের মধ্যকার বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, নেপালে ১১টি জুটমিল রয়েছে। নেপালের জুট মিলগুলো তাদের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে কাঁচাপাট আমদানির উপর নির্ভরশীল। সম্প্রতি বাংলাদেশ হতে কাঁচাপাট রপ্তানি বন্ধ করায় মিলগুলো কিছুটা সমস্যায় পড়েছে। এ সময় তিনি বাংলাদেশ থেকে কাঁচাপাট রপ্তানি করার অনুমতি শিথিল করার আনুষ্ঠানিক অনুরোধ জানান।

এ সময় শেখ বশিরউদ্দীন বলেন, বিশ্বের বিভিন্ন দেশের কাছে বাংলাদেশের পাটপণ্য ও কাঁচাপাটের চাহিদা রয়েছে। বাংলাদেশ কাঁচাপাট রপ্তানি না করে সেমি-ফিনিশড (আধা-প্রক্রিয়াজাত) পাটপণ্য রপ্তানি করতে চায়।

উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশ উচ্চমানের ও পরিবেশবান্ধব সেমি-ফিনিশড পাটপণ্য উৎপাদন করছে। নেপাল এই পণ্যগুলো আমদানি করলে দু’দেশের বাণিজ্য ভলিউম বাড়বে এবং উভয় দেশই লাভবান হবে।

বাংলাদেশ সময়: ২২:৩৮:২২   ৩১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সুনির্দিষ্ট সংস্কারের পাশাপাশি বাজেট বৃদ্ধি করেছে সরকার - স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার - আসাদুল হাবিব দুলু
আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু
আলফাডাঙ্গায় মধুমতির ভাঙন রোধে ১৪ হাজার জিওব্যাগ ফেলা শুরু
সালথায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ
সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ