ঐতিহাসিক লালবাগ কেল্লায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

প্রথম পাতা » খেলাধুলা » ঐতিহাসিক লালবাগ কেল্লায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫



ঐতিহাসিক লালবাগ কেল্লায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

আফগানিস্তান সিরিজ শেষে ক্রিকেটাররা দেশে ফিরেছে এখনও ৭২ ঘণ্টাও হয়নি। কিন্তু এর মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি শুরু করেছেন মিরাজ-শান্তরা। ইতোমধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করেছেন স্বাগতিক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও ক্যারিবিয়ান দলপতি শাই হোপ।

আর এই ট্রফি উন্মোচন অনুষ্ঠানকে ক্রিকেট ট্যুরিজমের হিসেবে ব্যবহার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের বড় একটি অংশ লালবাগ কেল্লা। এর ভেতরে অবস্থিত পরীবিবির মাজারের সামনেই সকালে হয়ে গেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ট্রফি উন্মোচন।

শুক্রবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনে পুরান ঢাকার কর্মব্যস্ততা তখনও সেভাবে শুরু হয়নি। তবে লালবাগ কেল্লায় সকাল থেকেই দেখা গেল ক্রিকেটীয় কর্মযজ্ঞ। ট্রফি নিয়ে ঐতিহাসিক স্থাপনার ভেতরে দাঁড়িয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ ও শাই হোপ।

শহুরে ব্যস্ততা শুরুর আগে ট্রফি নিয়ে লালবাগ কেল্লার ভেতরে ট্রফি নিয়ে ফটোসেশন সেরে নেন মিরাজ ও হোপ। যেখান থেকে পরে জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে চলে যান মিরাজ আর হোপ ফেরেন উইন্ডিজের টিম হোটেলে।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই ম্যাচ দিয়ে দুই বছরের বেশি সময় পর মিরপুরে ফিরছে ওয়ানডে। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর আর এই মাঠে হয়নি পঞ্চাশ ওভারের আন্তর্জাতিক ম্যাচ।

গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ফিরতি সিরিজে এবার প্রতিশোধের সুযোগ তাদের৷ ওই হোয়াইটওয়াশের আগে অবশ্য উইন্ডিজের বিপক্ষে টানা ১১ ম্যাচ জিতেছিল বাংলাদেশ।

সব মিলিয়ে দুই দলের ১২টি দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের জয় ৬টিতে আর ক্যারিবিয়ানরা জিতেছে ৬টি। তাই সামনের সিরিজটি দুই দলের জন্যই এগিয়ে যাওয়ার।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:১৩   ২৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আল হিলালে অভিষেক ম্যাচে বেনজেমার হ্যাটট্রিক
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতীয় পেসার
আফগানিস্তানকে কাঁদিয়ে ফাইনালে ভারত
২০২১ সালের পর ফাইনালে সিটি
বিপাকে আইসিসি, পাকিস্তানকে রাজি করাতে বিশেষ উদ্যোগ
অতিরিক্ত সময়ের গোলে চেলসির হার, ফাইনালে আর্সেনাল
ভারতের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ
পাকিস্তানের ম্যাচ বয়কটের ঘোষণা, তবু কলম্বোয় যেতে হবে ভারতকে
বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
শেষ মুহূর্তের নাটকীয়তায় প্রাক-মৌসুমে মেসিদের প্রথম জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ