জুলাই সনদে সই করা বা না করা রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত : জাহিদ হোসেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই সনদে সই করা বা না করা রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত : জাহিদ হোসেন
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫



জুলাই সনদে সই করা বা না করা রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত : জাহিদ হোসেন

জুলাই সনদে সই করা বা না করা সম্পূর্ণভাবে রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, যদি তারা (এনসিপি) পরবর্তীতে সই করতে চায়, করতে পারে। এতে তারা পুরোপুরি এটার বাইরে চলে যায়নি। হয়তো তাদের কিছু প্রত্যাশা বা দাবি পূরণ হয়নি।

তিনি আরও বলেন, গতকাল ফেসবুকে দেখেছি, একটি দল জানিয়েছে অনুষ্ঠানে উপস্থিত থাকবে না, তবে পরে আলোচনায় যোগ দেবে।

জাহিদ হোসেন আশ্বস্ত করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কারও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কে সই করছে, কে করছে না এবং কীভাবে এটি বাস্তবায়িত হবে তা দেখতে সারাদেশই অপেক্ষা করছে।

তিনি বলেন, রাষ্ট্র একবার সিদ্ধান্ত নিলে এর বাস্তবায়ন নিয়ে ভয় বা সন্দেহের কোনো জায়গা থাকে না।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৪৩   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
নান্দাইলে গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য প্রতিমন্ত্রী
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর
শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ - দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ