বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছে: আইন উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছে: আইন উপদেষ্টা
বুধবার, ২২ অক্টোবর ২০২৫



বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছে: আইন উপদেষ্টা

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, অন্তর্বর্তী সরকার যেন নিরপেক্ষভাবে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা রাখে, সেই দাবি করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (২২ অক্টোবর) সমসাময়িক নানা ইস্যুতে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, বর্তমান সরকার নিরপেক্ষ ভূমিকা নিয়েই কাজ করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও অনৈক্য দেখা দেয়ার কারণে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার দিকে গেলে এই সংশয় কেটে যাবে।

আগামী নির্বাচন সামনে রেখে জনপ্রশাসনের বিভিন্ন দিকগুলো এখন থেকে প্রধান উপদেষ্টা নিজেই ক্লোজলি মনিটরিং করবেন বলে জানান তিনি।

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার ব্যাপারে তিনি বলেন, এ ব্যাপারে সেনাপ্রধানসহ সবার সহযোগিতা প্রশংসনীয়। তাদেরকে সাবজেলে রাখার বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এ ব্যাপারে মন্তব্য করার এখতিয়ার নেই।

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারকে এখনই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে।

তিনি বলেন, ‘নির্বাচনের আগে প্রশাসন যে নিরপেক্ষ হবে, জনগণকে তার ধারণা দেয়া প্রয়োজন।’

এছাড়া সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকে তবে তাদেরকেও সরানোর দাবি জানিয়েছে বিএনপি।

বাংলাদেশ সময়: ১৬:০২:২১   ২৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী
প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের সমঝোতা
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
রূপগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রূপগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ক্ষতিকর ই-সিগারেট ও নিকোটিন পাউচের প্রভাব থেকে যুব সমাজকে রক্ষার দাবি
ফরিদপুর চিনিকলে বৃক্ষরোপন কর্মসূচী -২০২৬ এর উদ্বোধন
ফুলের সুবাসে নতুন অধ্যায়, আলফাডাঙ্গা সরকারি কলেজে নতুন অধ্যক্ষকে ঘিরে প্রত্যাশার আলো
সরিষাবাড়ীতে টানা ২ বছর পাসের হার শূন্য, অস্তিত্ব সংকটে বালিকা বিদ্যালয়
ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ