ডিম ও মাংসের দাম কমানো সম্ভব নয় : মৎস্য উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিম ও মাংসের দাম কমানো সম্ভব নয় : মৎস্য উপদেষ্টা
বুধবার, ২২ অক্টোবর ২০২৫



ডিম ও মাংসের দাম কমানো সম্ভব নয় : মৎস্য উপদেষ্টা

পশু খাদ্যের দাম কমাতে না পারলে ডিম ও মাংসের দাম কমানো সম্ভব হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‎দেশে পশু খাদ্যের দাম কিছুটা অনিয়ন্ত্রিত অবস্থায় আছে। খামারিরাও ন্যায্য দাম পাচ্ছে না।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত ২০২৪-২০২৫ অর্থবছরে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার বলেন, কিছু কিছু বড় কম্পানি ও উৎপাদনকারী রয়েছে, তারা নিয়ন্ত্রণহীন অবস্থায় আছে বলে পশুখাদ্যের দাম কিছুটা অনিয়ন্ত্রিত অবস্থায় আছে। ‎আমরা নীতি-নির্ধারণী পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চাচ্ছি যে, পশু খাদ্যের দাম কি করে কমানো যায় এবং পশু খাদ্য যেন নিরাপদ থাকে।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে মা ইলিশ ধরা নিষেধাজ্ঞার সময় নদী ও সাগর থেকে ভারতীয় জেলেদের মাছ ধরে নিয়ে যাচ্ছে, এটা অন্যায়, আমরা দেশ হিসেবে প্রতিবাদ জানাচ্ছি।

এর আগে এদিন সকালে বিএলআরআইয়ের সম্মেলন কক্ষে (চতুর্থ তলা) এই কর্মশালার আয়োজন করা হয়।
এ সময় বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

অনুষ্ঠানে বিএলআরআইয়ের চলমান বিভিন্ন গবেষণা কার্যক্রমসমূহ এবং আয়োজিত কর্মশালার সারসংক্ষেপ তুলে ধরেন ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. মো. জিল্লুর রহমান।

কর্মশালায় বক্তারা বলেন, দেশের প্রাণিসম্পদের উৎপাদন ও সমস্যা চিহ্নিত করতে গবেষণা করা হচ্ছে। পাশাপাশি প্রাণিজ আমিষের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে বিএলআরআই কাজ করে যাচ্ছে।
যা দেশের কৃষি ও খামারিদের জন্য ব্যাপক ভূমিকা পালন করছে।

‎উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানসহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাণী ও পোলট্রি উৎপাদন এবং খামার বিশেষজ্ঞ, খামারি, উদ্যোক্তা ও বিএলআরআই-এর বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানী ও কর্মকর্তারা।

দুই দিনের এই কর্মশালায় ছয়টি সেশনে সর্বমোট ৩০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। ‎আগামী ২৩ অক্টোবর বিশেষজ্ঞ সুপারিশ পর্যালোচনা ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী চলমান বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালাটি শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৬:০৭:০১   ২১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ