নারায়ণগঞ্জে প্রায় ২ মণ গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে প্রায় ২ মণ গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
বুধবার, ২২ অক্টোবর ২০২৫



নারায়ণগঞ্জে প্রায় ২ মণ গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় ৭৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ এর সদর কম্পানির একটি আভিযানিক দল এ অভিযান চালায়।

র‍্যাব জানায়, আটক দুজন হলেন মো. ইউসুফ (২৬), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোপালনগর গ্রামের মৃত মোস্তফার ছেলে এবং মো. তোফান রানা (২৭), রংপুরের বদরগঞ্জ উপজেলার মানসিংহপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে পেশাদারভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কৌশলে গাঁজা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। এবারও আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে ৭৮ কেজি গাঁজার চালান কুমিল্লা থেকে এনে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল।

এ বিষয়ে বন্দর থানা পুলিশ পরিদর্শক (ওসি) লিয়াকত আলী কালের কণ্ঠকে জানান, র‍্যাব আসামিদের আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৮:৪৩   ২৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ