ভূমিসেবা সত্যিকার অর্থে নাগরিকের দোরগোড়ায় পৌঁছে গেছে : সিনিয়র সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভূমিসেবা সত্যিকার অর্থে নাগরিকের দোরগোড়ায় পৌঁছে গেছে : সিনিয়র সচিব
বুধবার, ২২ অক্টোবর ২০২৫



ভূমিসেবা সত্যিকার অর্থে নাগরিকের দোরগোড়ায় পৌঁছে গেছে : সিনিয়র সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, একসময় ভূমি অফিস মানেই ছিল দুর্ভোগ ও জটিলতা। এখন তথ্যপ্রযুক্তির ছোঁয়ায় ভূমিসেবা সত্যিকার অর্থে নাগরিকের দোরগোড়ায় পৌঁছে গেছে।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমিতে রাজশাহী বিভাগের চার জেলার কর্মকর্তাদের নিয়ে ‘ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি)’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অটোমেটেড ভূমিসেবা শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং সেবার মানোন্নয়নের প্রতিফলন। এতে দুর্নীতি কমেছে, সময় ও ব্যয় সাশ্রয় হচ্ছে, সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে।

সিনিয়র সচিব আরও বলেন, নির্বাচনকালীন সময়ে প্রশাসনের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। প্রশিক্ষণ নিয়ে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে।

অনুষ্ঠানে প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. পারভেজ হাসান সঞ্চালনা করেন এবং অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৫১   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ