রাতে বাসর, সকালে আখক্ষেতে মিলল বরের মরদেহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাতে বাসর, সকালে আখক্ষেতে মিলল বরের মরদেহ
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫



রাতে বাসর, সকালে আখক্ষেতে মিলল বরের মরদেহ

ফরিদপুরের সালথা উপজেলায় পারিবারিকভাবে বিয়ের পর বাসররাতে নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামের একটি আখক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

জানা যায়, নিহতের নাম মো. জামাল ফকির (২৮)। তিনি পিসনাইল গ্রামের মো. রোজব ফকিরের ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সেজো।

পরিবারের দাবি, জামাল গলায় গামছা পেঁচিয়ে আখক্ষেতের বেড়ার বাঁশের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। এদিকে, স্থানীয়রা বলছেন, আখক্ষেতের বেড়ার ওই বাঁশের সঙ্গে ঝুলে আত্মহত্যা করা অসম্ভব।

পরিবার জানায়, গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে পারিবারিকভাবে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের মো. লিটন ভূইয়ার মেয়ে রোকেয়া আক্তারকে (২৩) বিয়ে করেন জামাল ফকির।

বিকেলে কনেকে নিয়ে বাড়িতে আসেন বর। রাতে নবদম্পতি বাসরঘরে শুয়ে ছিলেন।

শুক্রবার সকালে পিসনাইল গ্রামের মাঠে নিজবাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি আখক্ষেতের বেড়ার বাঁশের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় বর জামালের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় কৃষকরা। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি নামিয়ে বাড়িতে নিয়ে আসেন।

স্থানীয়রা জানান, গলায় গামছা পেঁচানো অবস্থায় আখক্ষেতের বেড়ার বাঁশে যেভাবে মরদেহ ঝুলে ছিল, তাতে মনে হয় না তিনি আত্মহত্যা করেছেন। কারণ বাঁশের আড়ার উচ্চতা ছিল ৩ থেকে ৪ ফুট। সেখানে ঝুলে আত্মহত্যা করলে পা মাটিতে মিশে যাবে।

নিহত বরের স্ত্রী রোকেয়া বলেন, ‘আজ সকালে মানুষের চিৎকার শুনে দরজা খুলতে গেলে দেখি দরজার বাইরে শিকল লাগানো। পরে প্রতিবেশীরা দরজা খুলে দিলে দেখি আমার স্বামীর মরদেহ জমির মধ্যে পড়ে আছে।

নিহতের বড় ভাই জালাল ফকির বলেন, ‘আমার ভাইয়ের মৃত্যুর বিষয়টি খুবই রহস্যজনক। সে কারো সঙ্গে কোনো শত্রুতা করেনি। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, বুঝে উঠতে পারছি না।’

সালথা থানার ওসি মো. আতাউর রহমান বলেন, ‘গতকাল বৃহস্পতিবার ওই যুবক বিয়ে করেন। রাতে বাসর ঘরে নতুন বউকে নিয়ে তিনি শুয়ে ছিলেন। সকালে বাড়ির পাশে একটি আখক্ষেতের বেড়ার বাঁশের আড়ায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। ধারণা করা হচ্ছে- তিনি আত্মহত্যা করেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বাংলাদেশ সময়: ১৬:১৬:০২   ২০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সরিষাবাড়ীতে টিকিট কেটে মাছ ধরার ধুম, ১৩ হাজার ৫’শ টাকায় তিন বড়শি।
বাগদান সারলেন অনুভব-অনুশকা, বিয়ে কবে?
অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
আমরা সামাজিক উন্নয়ন ও বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
দেশের পর্যটনকে খাতকে জনপ্রিয় করতে কাজ করেছে সরকার: পর্যটনমন্ত্রী
ফরিদপুরে মশলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সদরপুরে ফুটবল খেলা উদ্বোধন করলেন এমপি বাবুল
গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ