এল ক্লাসিকোর প্রস্তুতি নিচ্ছে বার্সা-রিয়াল, যা জানা দরকার

প্রথম পাতা » খেলাধুলা » এল ক্লাসিকোর প্রস্তুতি নিচ্ছে বার্সা-রিয়াল, যা জানা দরকার
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫



এল ক্লাসিকোর প্রস্তুতি নিচ্ছে বার্সা-রিয়াল, যা জানা দরকার

লা লিগার চলতি মৌসুমে শীর্ষস্থান নিয়ে কঠিন লড়াই হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে। ফলে পয়েন্ট ব্যবধান বাড়ানোর জন্য আসন্ন এল ক্লাসিকো খুবই গুরুত্বপূর্ণ দুই দলের জন্য। আগামী ২৬ অক্টোবর রাত ৯টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

মৌসুমের প্রথম এল ক্লাসিকোটি অনুষ্ঠিত হবে রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে। সবশেষ গত বছরের অক্টোবরে ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে ৪-০ গোলে হেরেছিল স্বাগতিকরা।

এবার ঘরের মাঠে সেই হারের প্রতিশোধ নিতে চাইবে ভিনি-এমবাপ্পেরা। সেই হারের পরও গত মৌসুমে সুপার কাপ ও কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় গত বার্সেলোনার মাটিতেও অভিজ্ঞতাটা ভালো হয়নি রিয়ালের। ৪-৩ গোলে হারতে হয়েছে তাদের।

সবমিলিয়ে ৫ এল ক্লাসিকোর ৪টিতেই জিতেছে বার্সেলোনা। তাই এই ম্যাচের আগে মানসিকভাবে এগিয়ে থাকবে কাতালানরা।

তবে চলতি মৌসুমের বার্সেলোনার থেকে ২ পয়েন্ট এগিয়ে থেকে টেবিলের সিংহাসনে রয়েছে রিয়াল। আর ২২ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে বার্সেলোনা। এল ক্লাসিকোতে জয় পেলেই এগিয়ে যাবে। তবে রিয়ালের ঘরের মাঠে কাজটা সহজ হবে না কাতালানদের জন্য। সেই সঙ্গে হান্সি ফ্লিকের ডাগ আউটে না থাকার চাপ নতুন করে ভাবাচ্ছে বার্সেলোনা।

অন্যদিকে জাভি আলোনসো অধীনে দুর্দান্ত ছন্দে রয়েছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগের পর লা লিগাতেও ছন্দে রয়েছে তারা ভিনি-এমবাপ্পে। ফলে শিরোপা উদ্ধারের মিশনে বার্সেলোনাকে হারাতে মরিয়া লস ব্লাঙ্কোসরা। এখন দেখার বিষয় মাঠে লড়াইয়ে কারা নিজে এগিয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৩৫   ৪২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


দল ঘোষণা করলো পানামা
প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশে আর্সেনালের দাপট
‘বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে যাওয়ায় আমি অনেক গর্বিত’
নিশ্চিত হলো ইউরোপের মঞ্চে কারা খেলবে
হার দিয়ে সিটি অধ্যায় শেষ করলেন গার্দিওলা
১০ বছর পর প্রিমিয়ার লিগে হুল সিটি
ইতিহাস গড়ে প্রথমবার ফরাসি কাপ জিতল লঁস
৪ বছর পর জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ, সূচি প্রকাশ
ইউরোপা চ্যাম্পিয়ন হয়ে ৩০ বছরের শিরোপা খরা কাটাল অ্যাস্টন ভিলা
ফরিদপুর জেলা জেএফএ কাপ নারী ফুটবল দল ফাইনালে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ